বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত সুরত খানের ছেলে।  মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান- বুলবুল খান শায়েস্তাগঞ্জ থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলার আসামি। তিনি এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ অভিযানে নিজ বাড়ি থেকে বুলবুল খানকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত- ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি অস্ত্র মামলায় বুলবুল খানকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এর আগে ২০১২ সালের ১৫ মার্চ রাতে ইউপি চেয়ারম্যান বুলবুলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় তার স্বীকারোক্তি মতে সোফার নীচ থেকে একটি অবৈধ রিভলভার উদ্ধার করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় মামলা
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় মামলা

পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনার পাঁচদিন পর পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। বিএনপির পক্ষ থেকে একটি ও জামায়াতের পক্ষ থেকে Read more

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে
ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানোর পর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।রোববার (১৮ Read more

দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা Read more

গার্দিওলার হাজারতম ম্যাচে সিটির দুর্দান্ত জয়
গার্দিওলার হাজারতম ম্যাচে সিটির দুর্দান্ত জয়

পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের ১০০০তম ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় Read more

রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।সোমবার (৫ মে) সকাল Read more

২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু
২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন দাবির পক্ষে জনমত গড়ে তোলার জন্য গণভোট শুরু হ‌য়ে‌ছে। ১২ দিনব‌্যাপী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন