নীলফামারীতে ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ইটাপির ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- ওই এলাকার স্থানীয় বাসিন্দা মো. সোলায়মান বাবু (৭০) এবং তার ছেলে ওয়াজেদ আলীর স্ত্রী শাবনা বেগম (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবুর স্ত্রী মোছা. ওয়াতন বেগম (৬৫)। তিনি বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘরের কাজ করছিলেন স্বামী-স্ত্রী ও পুত্রবধূ। ঘরের খুঁটি লাগানোর সময় অসাবধানতাবশত উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার ছিঁড়ে তাদের গায়ের উপরে পড়ে যায়। মুহূর্তেই তারা তাতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান সোলায়মান বাবু ও তার পুত্রবধূ শাবনা বেগম। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবুর স্ত্রী। স্থানীয়রা তাকে আহত অবস্থা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।নীলফামারী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে এনসিপির ৪ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার
কক্সবাজারে এনসিপির ৪ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার

হঠাৎ আকস্মিক এক সফরে কক্সবাজারের উখিয়ায় অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ শীর্ষস্থানীয় নেতা। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার Read more

যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত জামায়াতসহ ৫ দলের মানববন্ধন চলছে
যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত জামায়াতসহ ৫ দলের মানববন্ধন চলছে

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন করছে জামায়াতে ইসলামীসহ ৫টি Read more

৯ মাসের পরিবর্তে ৬ মাস থেকে হামের টিকা পাবে শিশুরা
৯ মাসের পরিবর্তে ৬ মাস থেকে হামের টিকা পাবে শিশুরা

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। জুনের প্রথম সপ্তাহ Read more

মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন মেসি
মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন মেসি

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আরও দীর্ঘ সময় থাকার পরিকল্পনায় রয়েছেন। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আর্জেন্টাইন ফুটবল তারকার Read more

পাকুন্দিয়ায় ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা
পাকুন্দিয়ায় ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব-শত্রুতার জের ধরে মো. শরীফ মিয়া (৩৯) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) Read more

স্কুল চলাকালীন সময়ে শিক্ষকদের হাতাহাতি
স্কুল চলাকালীন সময়ে শিক্ষকদের হাতাহাতি

নওগাঁয় স্কুল চলাকালীন সময়ে একটি বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন