পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন করছে জামায়াতে ইসলামীসহ ৫টি দল। অন্য দলগুলো হলো- ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। গত রবিবার ও গতকাল সোমবার পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে দলগুলো। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত পৃথকভাবে মানববন্ধন করছে দলগুলোর নেতা-কর্মীরা। এ ছাড়া আগামীকাল দেশের সব জেলা শহরে মানববন্ধন করবেন তারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন, ‘তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে মঙ্গলবার যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।’ এ দিকে গত রবিবার সন্ধ্যায় জরুরি বৈঠক করে নতুন কর্মসূচির ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। দলটির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘৫ দফা দাবি আদায়ে মঙ্গলবার ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন এবং পরদিন বুধবার সারা দেশের সব জেলায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা মানববন্ধন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতারাসহ সারা দেশের সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেবেন।’ অন্যদিকে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘৫ দফা দাবির প্রতি দেশবাসী সমর্থন জানিয়েছে। এই দাবিগুলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই সরকারের উচিত অবিলম্বে এই দাবিগুলো মেনে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করা। সরকার এখন পর্যন্ত উল্লিখিত দাবিগুলো মানেনি। তাই বাংলাদেশের সর্বস্তরের জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে থেকে দাবি আদায়ের আন্দোলন জোরদারের আহ্বান জানানো হচ্ছে।’ সংবাদ সম্মেলনে গতকাল জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘শুধুমাত্র স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ভবিষ্যতে অনিশ্চয়তার মুখে পড়তে পারে। শুধুমাত্র স্বাক্ষর নয়, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। একই সঙ্গে ওই আদেশের ওপর জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজন করা হলে জাতীয় নির্বাচন মুখ্য এবং জুলাই সনদের গণভোট গৌণ হয়ে যাবে।’ এ ছাড়া গত রবিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস। অন্য দাবিগুলো হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার ও গণ অধিকারের নেতা আটক
পটুয়াখালীতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার ও গণ অধিকারের নেতা আটক

পটুয়াখালীর গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়মের অভিযোগে গণ অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। Read more

‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু বেনাপোল কাস্টমস হাউজে
‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু বেনাপোল কাস্টমস হাউজে

টানা ৫দিন কাস্টমস কর্মকর্তাদের ‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু হয়েছে বেনাপোল কাস্টমস হাউজে। এর ফলে কর্মচাজ্ঞল্য ফিরে এসেছে বেনাপোল Read more

আধিপত্যবাদ থেকে দেশের জনগণকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই: শাহজাহান
আধিপত্যবাদ থেকে দেশের জনগণকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই: শাহজাহান

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও সুসংগঠিত করার জন্য এবং আধিপত্যবাদ থেকে দেশের জনগণকে Read more

তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান
তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান

ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় Read more

বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

বাঁশখালীতে চাল বিতরণে ওজন কারচুপি, দুই ডিলারকে জরিমানা
বাঁশখালীতে চাল বিতরণে ওজন কারচুপি, দুই ডিলারকে জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের প্রমাণ মিলেছে। চাল কম দেওয়ার অভিযোগে দুই ডিলারকে মোট ১০ হাজার টাকা জরিমানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন