নওগাঁয় স্কুল চলাকালীন সময়ে একটি বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।এদিকে খবর পেয়ে বিদ্যালয়টি স্থানীয় সাংবাদিকরা গেলে প্রধান শিক্ষক দ্বারায় হেনস্তার শিকার হন।বিদ্যালয়টির শিক্ষকরা জানান, বিদ্যালয়টি কারিগরি শিক্ষক দিয়ে জেনারেল শিক্ষার্থীদের ক্লাস নেয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। আজকেও বিদ্যালয়টি কারিগরি শিক্ষক দিয়ে জেনারেল শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়। এ বিষয়ে প্রধান শিক্ষকের রুমে গিয়ে অন্যান্য শিক্ষকরা জানতে চান, কারিগরি শিক্ষক দিয়ে কিভাবে জেনারেল শিক্ষার্থীদের ক্লাস নেওয়া যায়। এসময় প্রধান শিক্ষক কোনো কৈফিয়ত দিতে চান না বলে তাদের লাঞ্চিত করেন। পরে প্রধান শিক্ষকের রুমেই বাগ্বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন শিক্ষকদের দুটি পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ।এদিকে স্কুল চলাকালীন সময়ে শিক্ষকদের এমন কর্মকাণ্ডে হতভাগ্য শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন। তারা বলেছেন, এতে করে শিক্ষার যে পরিবেশ সেটি নষ্ট হচ্ছে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দ্বন্দ্ব নিরসন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।এ বিষয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম মন্ডল বলেন, বিদ্যালয়টি শিক্ষক সংকট থাকায় কারিগরি শিক্ষক দিয়ে জেনারেল শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়। এ নিয়ে শিক্ষকদের মধ্যে দলাদলি সৃষ্টি হয়। আজকে এই নিয়ে শিক্ষকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।সাংবাদিকদের হেনস্থা করার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, তখন মাথা ঠিক ছিল না।জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহাদৎ হোসেন বলেন, এর আগে বিদ্যালয়টিতে তদন্তে গিয়ে এ বিষয়ে মীমাংসা করে দিয়ে এসেছিলাম। আজকের এই বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন বলেন, এ বিষয়ে কিছু জানার থাকলে প্রধান শিক্ষকের কাছ থেকে জানবেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার
ভোলায় সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার

ভোলায় নিজ ছেলের হাতেই খুন হয়েছেন দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক Read more

বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫
বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে Read more

যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে ‘দাগি’
যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে  ‘দাগি’

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর এবার একযোগে যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’।‘দাগি’র বিদেশ যাত্রায় এবার যুক্তরাষ্ট্র ও Read more

এনসিপি’র এজেন্ডা বিএনপি’র নামে বদনাম করা: ইশরাক
এনসিপি’র এজেন্ডা বিএনপি’র নামে বদনাম করা: ইশরাক

পদ যাত্রার নামে বিএনপির নামে বদনাম করা এনসিপির একটা এজেন্ডা বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।বুধবার Read more

চোর সন্দেহে যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেফতার ৩
চোর সন্দেহে যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেফতার ৩

কুমিল্লার বুড়িচং উপজেলায় চুরির সন্দেহে এক যুবককে ধরে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন