প্লাষ্টিকের ড্রামের মধ্যে অভিনব পন্থায় ১০ কেজি গাঁজা পাচারের সময় পুলিশের হাতে মাদক সম্রাট গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার (২১ মে) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে বিএমপির এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির শিকদার জানান, মঙ্গলবার দিবাগত রাত এগারোটার দিকে থানার এসআই তারিকুজ্জমান ও এএসআই আজমল উদ্দিন থানা এলাকায় মোবাইল ডিউটি করছিলেন। এসময় বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় নামক বাসস্ট্যান্ডে বানাড়ীপাড়াগামী মাহেন্দ্র গাড়ির জন্য এক ব্যক্তিকে একটি নীল রঙ্গের ড্রামসহ অপেক্ষা করতে দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। একপর্যায়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তির কাছে গেলে সে ড্রামসহ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে আটক করে ড্রামের মধ্যে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১০টি পলিথিনের প্যাকেট জব্দ করেন। ওসি আরও জানান, প্রতিটি প্যাকেটে এক কেজি করে মোট দশ কেজি গাঁজা ছিলো। পরবর্তীতে আটককৃতকে থানায় আনার পর জিজ্ঞাসাবাদে সে তার নাম নয়ন তালুকদার (১৯) বলে জানায়। নয়ন বাগেরহাটের মোরলগঞ্জ থানার উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় থানার এসআই মো. তারিকুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেনে নিন নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি
জেনে নিন নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি

ক্যানসার বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ এই মরণব্যাধিতে আক্রান্ত হন। তবে গবেষণায় দেখা গেছে, নারীদের তুলনায় Read more

রাজশাহীর বৈশাখ: কনটেন্ট তৈরির দিনে হারিয়েছে মিলনের উৎসব
রাজশাহীর বৈশাখ: কনটেন্ট তৈরির দিনে হারিয়েছে মিলনের উৎসব

“এসো হে বৈশাখ, এসো এসো”—এই গানটি বাজলেই রাজশাহীর চারদিকে যেন এক আবেগ ছড়িয়ে পড়ত। পদ্মার পাড়ে, শহরের অলিগলি কিংবা গ্রামীণ Read more

বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই
বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই

বান্দরবানের থানচিতে অবৈধ অস্ত্রপাচার রোধকল্পে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন পূর্বক অভিযান চালানো হয়েছে। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ Read more

বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম
বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে এ ঘটনা ঘটে। এ Read more

সকাল সকাল লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ
সকাল সকাল লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির পুলিশের কর্মকর্তারা এই দাবি করেছেন। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন