ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজও হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রিটের আদেশ দেবেন হাইকোর্ট।বুধবার (২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন।২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।চলতি বছরের ২৭ মার্চ সেই নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।এদিকে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে বেশ কয়েক দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আজও নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’র ব্যানারে এ কর্মসূচি চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

২০ ওভারে ১৪৭ রান করল আফগানিস্তান।শেষ বলের চারে আফগানিস্তানের স্কোর হয়েছে ১৪৭/৫। ফলে বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান।অষ্টম ওভারের Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর তারাগঞ্জের স্কুল মাঠে শুরু হলো সংস্কার কাজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর তারাগঞ্জের স্কুল মাঠে শুরু হলো সংস্কার কাজ

দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম 'সময়ের কণ্ঠস্বর'-এ গত ৬ জুলাই 'তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের' এই শিরোনামে একটি Read more

গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮,২৩৪
গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮,২৩৪

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মৃত্যুর সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৮ হাজার ২৩৪ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১ Read more

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি সানাউল্লাহ
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি সানাউল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ‌‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা Read more

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে আটক ৩
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে আটক ৩

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক Read more

নড়াইলে সাপের কামড়ে একজনের মৃত্যু
নড়াইলে সাপের কামড়ে একজনের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় সাপের কামড়ে টিপু মুন্সী (৫৭) নামে একজনের মৃত্যু হয়েছে।রবিবার (১৭ আগস্ট) দিনগত রাত ২টার দিকে চন্ডীবরপুর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন