২০ ওভারে ১৪৭ রান করল আফগানিস্তান।শেষ বলের চারে আফগানিস্তানের স্কোর হয়েছে ১৪৭/৫। ফলে বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান।অষ্টম ওভারের পঞ্চম বলে আফগানিস্তানের প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। রিশাদ হোসেনের বলে লং অনে পারভেজের হাতে ক্যাচ তুলে দেন সেদিকউল্লাহ আতাল।এর আগের দুই বলে লং অফ ও লং অনের ওপর দিয়ে টানা দুই ছক্কা মারেন তিনি। টানা তৃতীয় বলে ছক্কা মারতে গিয়ে বল তুলে ফেলেছেন ওপরে। আতাল আউট হওয়ার আগে ১৯ বলে করেছেন ২৩ রান। ৫৫ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান।ইনিংসের অর্ধেক ওভার শেষে আফগানিস্তানের রান হয় ১ উইকেটে ৬৯।১১তম ওভারের তৃতীয় বলে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। নাসুম আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি সীমানার কাছে ক্যাচ হন ইবরাহিম জাদরান।লং অনে সীমানা দড়ির কয়েক ইঞ্চি সামনে দাঁড়িয়ে ক্যাচ নেছেন রিশাদ। ইবরাহিম যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি আউট। তৃতীয় আম্পায়ার ছক্কা হয়েছে কি না চেক করতে করতেই ইবরাহিম মাঠ ছাড়েন। ৭১ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। অভিষিক্ত ব্যাটসম্যান ওয়াফিউল্লাহ তারাখিল টিকলেন মাত্র ৩ বল। চতুর্থ বলে রিশাদকে উড়িয়ে মারতে গিয়ে সাইফউদ্দিনের হাতে ক্যাচ। ৭২ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান।দারউইশ রাসুলির ঝড় থামান নাসুম আহমেদ। ২ ছক্কায় ঝোড়ো ব্যাটিংয়ের মনোভাব দেখানো রাসুলি বড় শট খেলতে গিয়ে এক্সট্রা কাভারে পারভেজের হাতে ক্যাচ তুলে দেন। ১৪তম ওভারের তৃতীয় বলে ৯০ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান। নাসুমের এটি দ্বিতীয় উইকেট।প্রথম তিন ওভারে মাত্র ৯ রান দিয়েছিলেন। কিন্তু উইকেট পাননি। নিজের চতুর্থ ওভারে উইকেট মেলে শরীফুল ইসলামের। সেটিও দুর্দান্ত এক ইয়র্কারে রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে।৩ নম্বরে নামা গুরবাজ ২ ছক্কা ১ চারে ২২ বলে করেন ৩০ রান। আফগানিস্তান পঞ্চম উইকেট হারায় ১৬.২ ওভারে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়…
ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়…

প্রিয়জনের সঙ্গে ঈদ উপভোগ করতে অনেকেই গ্রামের বাড়িতে রওনা দেবেন। দীর্ঘ এ ভ্রমণে যদি আপনার কিংবা পরিবারের কারো গাড়িতে উঠলেই Read more

লালমনিরহাটে অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত
লালমনিরহাটে অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী যাত্রী। শনিবার (২৫ অক্টোবর) সকালে Read more

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত
বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

চলতি বছরের ডিসেম্বরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে Read more

চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর
চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর

বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক চোর এক্সজস্ট ফ্যান বসানোর জন্য করা ছিদ্রে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১০ ফুট Read more

বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

দেশের বর্তমান পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক Read more

বিক্ষোভের মুখেই মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ
বিক্ষোভের মুখেই মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

মাদাগাস্কারের প্রেসিডেন্ট অন্দ্রি রাজোয়েলিনা ব্যাপক বিক্ষোভের মুখে সরকার ভেঙে দেওয়ার পর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেনাবাহিনীর জেনারেল রুফিন ফর্চুনাত জাফিসাম্বোকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন