রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে আটকদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।এর আগে, শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুইপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে প্রথম জানাজা হয়। পরে রাত ১০টার দিকে ময়মনসিংহের ভালুকায় কাইচান গ্রামে তার লাশ দাফন করা হয়।এ ঘটনায় শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেছেন। এতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে ঘটনার সূত্রপাত যেখান থেকে সেই ‘কথিত প্রেমিকা’ শনাক্ত হলেও মামলায় তার নাম নেই।মামলার উল্লিখিত আসামিরা হলেন– মেহেরাজ ইসলাম (২০), আবু জহর গিফফারি পিয়াস (২০), মো. মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজি (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিহাতীতে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কালিহাতীতে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজের প্রায় আড়াই ঘন্টা পর রাহিত নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ Read more

ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে আজ শনিবার রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করা Read more

পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক Read more

ভারতের অমৃতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশনা
ভারতের অমৃতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশনা

ভারতের পাঞ্জাবের অমৃতসারে ফের ব্ল্যাকআউট প্রটোকল গ্রহণ করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ Read more

স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার: অমিত শাহ
স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার: অমিত শাহ

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন