সিরাজগঞ্জের চৌহালীর যমুনা চরাঞ্চলে তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতেরা। এ সময় ডাকাত দলটি তারা মিয়ার নাতিকে মারধর করে একটি বস্তাতে আটকে রাখেন। একইসঙ্গে লুট করে নিয়ে যান তিনটি গরু।মঙ্গলবার (২১ মে) গভীর রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুরস্থ কাউলিয়া চরে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে।চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, চাষাবাদ ও গরু পালনের উদ্দেশ্যে তারা মিয়া নাতি খলিলকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন। মঙ্গলবার রাতে একটি ডাকাত দল তাদের ওপর হামলা চালায়।  ঘরে ঢুকে প্রথমে খলিলকে মারধর করে বস্তাতে আটকে রাখে। পরে তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর খামার থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের তিনটি গরু লুট করে নৌকায় করে পালিয়ে যায়।ওসি বলেন, যেখানে ডাকাতি হয়েছে, সেটা নির্জন ও চর এলাকা। ডাকাতদের চিহ্নিত করা খুবই কঠিন কাজ। আমরা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন৷এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য
বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য

দিনাজপুরের ঘোড়াঘাটে একযোগে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ জন ইউনিয়ন পরিষদের সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ Read more

নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. জিল্লাল মোল্যা (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ বুধবার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণকারীরা এ Read more

মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা
মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা

পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ৩৫ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Read more

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত
সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।চাঁদাবাজির দায়ে নেতাকর্মীদের গ্রেপ্তার ইস্যুতে রোববার (২৭ জুলাই) Read more

‘নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়’, তাসনিম জারার স্পষ্ট বার্তা
‘নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়’, তাসনিম জারার স্পষ্ট বার্তা

ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সম্প্রতি একটি আইনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন