রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ বুধবার দুপুর ১টা থেকে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে বিভিন্ন গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (২১ মে) এক বার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা ধোলাইপাড় থেকে দনিয়া-শনির আখড়া সড়কের উভয় পাশে সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর
