ঈদকে সামনে রেখে শ্রমিকদের পাওনা পরিশোদের জন্য চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত মালিকদের সময় দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে শ্রমিকদের দেনা-পাওনা পরিশোধ না করলে যেসব মালিকদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহণ উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রার প্রস্তুতিমূলক সভা করেন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহণ উপদেষ্টা সাখাওয়াত বলেন, ঈদ সামনে রেখে শ্রমিকের পাওনা ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্টজারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি।বেতন পরিশোধ না করলে মালিকরা দেশের বাইরে তো দূরের কথা ঢাকার বাইরে যেতে পারবে না জানিয়ে উপদেষ্টা সাখাওয়াত বলেন, শ্রমিকদের বেতন না দেওয়ায় পাঁচ মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। আরও অনেকের বিরুদ্ধে মামলা হবে। হয় পাওনা শোধ করতে হবে, অন্যথায় জেলে যেতে হবে।ঈদে নৌপথের নিরাপত্তায় লঞ্চে অস্ত্রধারী চারজন করে আনসার থাকবে, বাল্কহেড ঈদের আগে ও পরে তিনদিন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৫)

ইংল্যান্ড-ভারতের মধ্যকার সিরিজ নির্ধারণী শেষ টেস্ট পঞ্চম দিনে গড়িয়েছে। আজ হাইভোল্টেজ এই লড়াইয়ের দিকে চোখ থাকবে সবার। এছাড়া পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ Read more

শামীমের লড়াইয়ের পরও হারলো ঢাকা
শামীমের লড়াইয়ের পরও হারলো ঢাকা

বিপিএলে দারুণ এক জয়ে যাত্রা শুরু করলেও সেই ছন্দ ধরে রাখতে পারল না ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচেই এসে ধাক্কা খেল Read more

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজক নেপাল
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজক নেপাল

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর বসবে ইংল্যান্ড ও ওয়েলসে। তবে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে দশটি দলকে পেরোতে হবে Read more

গজারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আট বসতঘর পুড়ে ছাই
গজারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আট বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল আটটি বসতঘর। পুড়ে যাওয়া ৮টি ঘর স্যুটার মান্নান ও হৃদয় বাঘ হত্যাকাণ্ডে জড়িত Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (২৮ এপ্রিল) সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে. এম. Read more

আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি
আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি

আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার (১০ আগস্ট) রাজধানীর সিরডাপে আদিবাসী জাতিগোষ্ঠীর ‘ভূমি, বন ও মানবাধিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন