ভারতের ছত্তিশগড়ের সুরজপুর জেলার মানপুর এলাকায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে । দুই দিন নিখোঁজ থাকার পর কুয়ো থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ, আর সেই দেহ শনাক্ত করে পরিবার শেষকৃত্যও সম্পন্ন করে। কিন্তু শেষকৃত্য শেষে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখেন— উঠোনে বসে খাচ্ছেন আর হাসছেন সেই যুবক!বৃহস্পতিবার (০৬ নভেম্বর) আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ভারতের ছত্রিশগড়ের সুরজপুরে অদ্ভুত ঘটনা ঘটেছে। সেখানে মৃত ঘোষণা করা এক যুবক জীবিত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। সেখানকার একটি কুয়া থেকে শনিবার অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করা হয়। তদন্তের এক পর্যায়ে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পুলিশ।তদন্তে জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তি দুদিন ধরে নিখোঁজ ছিলেন। তার নাম পুরুষোত্তম। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।আনন্দবাজার জানায়, শেষকৃত্য শেষে ফিরে আসার পর পরিবার এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়। বাড়ি ফিরে তারা দেখেন, শেষকৃত্য করা ওই ব্যক্তিই বাড়ির উঠোনে হাসিখুশি ভঙ্গিমায় সে রয়েছেন। এ ঘটনায় গোলক ধাঁধায় পড়ে যায় পুলিশ।সুরজপুর পুলিশ সুপার সন্তোষ মাহাতো বলেন, শেষকৃত্য করা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত করা হবে। তার দেহাবশেষ পরীক্ষা করা হবে। মরদেহের পোশাক ও অন্যান্য মালামাল সংরক্ষিত রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবরুদ্ধ গাজায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল, নিহত ৬৩
অবরুদ্ধ গাজায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল, নিহত ৬৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল। রবিবার আইডিএফের বোমায় নিহত হয়েছেন ৬৩ জন।সোমবার (০৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য Read more

৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ৮৬৪ জন প্রার্থীর ৫ Read more

এবার লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা
এবার লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা

গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বিদ্যুতের চাহিদাও বেড়ে গেছে। এ কারণে সারা দেশেই লোডশেডিং করতে হচ্ছে। তবে গরমে লোডশেডিং Read more

ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২০
ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২০

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস, সিএনজি অটোরিকশা, কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ Read more

ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পলাতক স্বামী
ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পলাতক স্বামী

চট্টগ্রামের বাঁশখালীতে মিনু আক্তারকে (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার বাহারছড়া Read more

ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ
ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ

চট্টগ্রামের ফটিকছড়িতে খামারির খামারের মুরগি খেতে এসে ধরা পড়েছে একটি মেছোবাঘ। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে উপজেলার নানুপুর ইউনিয়নের ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন