গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে জীবেশ বাড়ৈ নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।বুধবার (০৯ জুলাই) সকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন মারধরে আহত মনিরুজ্জামান উলুর জামাই শামিম শেখ।অভিযুক্ত জীবেশ বাড়ৈ টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামিম শেখ বলেন, ‘আমার শ্বশুর মনিরুজ্জামান উলু দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এলাকায় খামার ও মাছের ঘেরের ব্যবসা করে আসছে। গত ১৮ জুন আমার শ্বশুর মনিরুজ্জামান ও শ্যালক জুয়েল মোটরসাইকেল করে ঘের থেকে টুঙ্গিপাড়ার দিকে আসছিলো। তারা গোপালপুর এলাকার চাপড়াইল ব্রিজের উপর পৌঁছালে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত তালুকদার ও তার কয়েকজন সহযোগী তাদের পথরোধ করে। তখন পথ আটকানোর কারণ আমার শ্বশুর জানতে চাইলে প্রান্ত বলেন, ‘আপনারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। কিন্তু আমাদের কোনো সহযোগিতা করেন না। আমরা বিএনপির লোক, তাই এখানে ব্যবসা করতে হলে আমাদের টাকা দিতে হবে।’শামীম বলেন, ‘তখন আমার শ্বশুর ও শ্যালক তাদের চাঁদা দিতে না চাইলে তাদের সাথে বাগ-বিতণ্ডা বাঁধে। একপর্যায়ে ছাত্রদল নেতা প্রান্ত তাদের নেতা ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈকে ফোন দেয়। কিছু সময় পর জীবেশ নসিমনে করে এসে কয়েকজন লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের উপর হামলা করে। তখন আমার শ্বশুর মনিরুজ্জামান উলু গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।’তিনি আরও বলেন, ‘পরে টুঙ্গিপাড়া থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। তখন আমরা গোপালগঞ্জ আদালতে মামলা করলে আদালত মামলাটি এফআইআর করার নির্দেশ দেন। বর্তমানে বিএনপি নেতা জীবেশ ও ছাত্রদল নেতা প্রান্ত একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। তাই প্রশাসনের কাছে আমরা এর সঠিক বিচার চাই।’এ বিষয়ে অভিযুক্ত গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল এসব কুৎসা রটাচ্ছে। মূলত এ ঘটনার জন্য আমি দায়ী নই। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপের ট্রফি নিতে যে শর্ত মানতে হবে ভারতকে
এশিয়া কাপের ট্রফি নিতে যে শর্ত মানতে হবে ভারতকে

এশিয়া কাপ জয়ের প্রায় এক মাস পেরিয়ে গেলেও ভারতের হাতে এখনো ওঠেনি শিরোপা। এই নিয়ে বিসিসিআই ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের Read more

ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন আগস্টের তৃতীয় সপ্তাহে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট ঢাকা সফর Read more

এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এটিকে সামনে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যথারীতি Read more

ডিআইইউতে ইইই বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ, কর্মবিরতি শিক্ষকদের
ডিআইইউতে ইইই বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ, কর্মবিরতি শিক্ষকদের

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল বাসেদ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ Read more

বৃষ্টির ফোঁটায় জেগে ওঠে ক্যাম্পাসের নতুন রূপ
বৃষ্টির ফোঁটায় জেগে ওঠে ক্যাম্পাসের নতুন রূপ

বৃষ্টি পড়লেই বদলে যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসের চিরচেনা চেহারা। পাঠশালার পরিচিত উঠোনটা হঠাৎ করে পরিণত হয় কাব্যের ক্যানভাসে। Read more

ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় প্রধান উপদেষ্টা
ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি রাষ্ট্রপতিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন