বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার জটিলতায় পদবঞ্চিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ জন শিক্ষক প্রভাষক পদ থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ৬৫তম রিজেন্ট বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।  মঙ্গলবার (২০ মে) পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের হাতে পদোন্নতির চিঠি তুলে দেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিভিন্ন বিভাগ থেকে পদোন্নতি পাওয়া শিক্ষকদের সংখ্যা যথাক্রমে এফটিএনএস ৭ জন, ইইই ৩ জন, ফিমস ২ জন, ইংরেজি ৪ জন, ইএসডিএম ৪ জন, আইসিই ৩ জন, বিজিই ৪ জন, অর্থনীতি ৫ জন, ফার্মেসি ৫ জন, এপ্লাইড ম্যাথ ৫ জন, কৃষি ২ জন, রাষ্ট্রবিজ্ঞান ৩ জন, আইআইটি ৫ জন, সমুদ্রবিজ্ঞান ৪ জন, বাংলা ১ জন, টিএইচএম ৩ জন, আইন ১ জন, সমাজবিজ্ঞান ১ জন, মাইক্রোবায়োলজি ৪ জন, পরিসংখ্যান ২ জন এবং রসায়ন বিভাগে ১ জন৷  জানা যায়, ২০১৭ সালে অনুষ্ঠিত ইউজিসির ১৪৬তম সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ, পদোন্নতিবিষয়ক এক অভিন্ন নীতিমালা গৃহীত হয়। পরবর্তীতে ২০১৯ সালে মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইউজিসির প্রতিনিধিদের সমন্বয়ে প্রণীত এই অভিন্ন নীতিমালাটি নীতিগতভাবে গৃহীত হয়।এই অভিন্ন নীতিমালায় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হতে হলে হলে প্রার্থীর শিক্ষকতা যোগ্যতার পাশাপাশি তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। যেখানে এর আগে দুই বছরের অভিজ্ঞতা থাকলেই প্রভাষক থেকে সহকারী অধ্যাপকে পদোন্নতি পেতেন। নোবিপ্রবি রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, এই জটিলতা মূলত তৈরি হয়েছে নোবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদারুল আলম থাকাকালীন সময়ে। তিনি শিক্ষকদের দাবির প্রেক্ষিতে এই নীতিমালা গ্রহন না করার পক্ষে অবস্থান নিলেও পরবর্তীতে মন্ত্রণালয়ে গিয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন। সিদ্ধান্তের তারিখের অসামঞ্জস্যতার কারণেই মূলত পদবঞ্চিত হতে হয় শিক্ষকদের। এ বিষয়ে নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. তামজীদ হোসাইন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে নীতিমালার জটিলতায় ৮৪ জন শিক্ষকের পদোন্নতি আটকে ছিল। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালায় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য ২ বছর নির্ধারিত থাকলেও অভিন্ন নীতিমালায় তা ছিল ৩ বছর। এ কারণে পদোন্নতির প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়। অবশেষে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তে ৬৯ জনের পদোন্নতি চূড়ান্ত হয়। তবে এখনও কয়েকটি বিভাগের বোর্ড অনুমোদন না আসায় কিছু শিক্ষকের পদোন্নতির প্রক্রিয়া বাকি রয়েছে। তবে দীর্ঘদিন পর পদোন্নতি পেলেও উচ্ছ্বসিত পদোন্নতি পাওয়া শিক্ষকরা। বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গোলাম কিবরিয়া বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর প্রশাসনিক জটিলতা কাটিয়ে আমরা আমাদের প্রাপ্য পদোন্নতি পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদিচ্ছা ও কার্যকর উদ্যোগে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা রিজেন্ট বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাথে নিয়মিত যোগাযোগ রেখে আমাদের প্রাপ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক সজিব আহমেদ বলেন, প্রায় দেড় বছর পর আমরা পদোন্নতি পেয়েছি। এই দীর্ঘ সময় পর নানা জটিলতায় আমাদের পদোন্নতি আটকে ছিলো। বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সমাধান করে দিয়েছে। আমাদের ক্ষতিপূরণও নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে নোবিপ্রবি প্রশাসন।  এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের শুভ কামনা জানান এবং ভবিষ্যত জীবনের সফলতা কামনা করেন। তিনি বলেন, অভিন্ন নীতিমালার যে জটিলতা ছিলো তা সমাধান করা হয়েছে। নোবিপ্রবির নিয়োগ এবং পদোন্নতির বিষয়ে অভিন্ন নীতিমালা অনুসরণ করার বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এ বিষয়ে আর কোনো জটিলতার অবকাশ নেই। পাশাপাশি পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা অধিকার হিসেবে তাদের প্রাপ্যতা পাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেফতার
গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে যুবক জহিরুল ইসলাম জয় (২৬) কে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি মো. হাসান Read more

এলপি গ্যাস আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা
এলপি গ্যাস আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ স্থিতিশীল রাখা এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে এলপিজি আমদানিতে বড় ধরনের নীতি সহায়তা ঘোষণা Read more

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা

কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে। বিষয়টি Read more

স্বাধীনতার ৫৪ বছরেও রাস্তা পাকা হয়নি মির্জাপুরের স্বল্পমহেড়া-জামুর্কী সড়ক
স্বাধীনতার ৫৪ বছরেও রাস্তা পাকা হয়নি মির্জাপুরের স্বল্পমহেড়া-জামুর্কী সড়ক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বল্পমহেড়া-জামুর্কী দুই কিলোমিটার কাঁচা সড়কের জন্য ভোগান্তিতে রয়েছেন তিন উপজেলার লক্ষাধিক মানুষ। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও Read more

পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম, ফেসবুক পোষ্টে আবিদুল
পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম, ফেসবুক পোষ্টে আবিদুল

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে Read more

বরিশালে হাটে পশু আছে, নেই ক্রেতা!
বরিশালে হাটে পশু আছে, নেই ক্রেতা!

ঈদ উল আযহার (কোরবানির) বাকি আর মাত্র দুইদিন। তবে এখনো বরিশালের গরুর হাটে বেচাকেনা জমে উঠেনি। ক্রেতা-বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন