ব্রিটেনে তরুণদের মধ্যে ইন্টারনেট নির্ভরতা ও আসক্তি নিয়ে উদ্বেগের ছবি ফুটে উঠেছে সম্প্রতি ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউটের একটি জরিপে। জরিপ অনুযায়ী, ১৬ থেকে ২১ বছর বয়সী প্রায় অর্ধেক তরুণই (৪৬%) এমন এক জগতের বাসিন্দা হতে চায় যেখানে ইন্টারনেট থাকবে না। সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ান এ তথ্য প্রকাশ করেছে।তরুণদের মধ্যে প্রতি দশ জনের মধ্যে সাত জন (৬৮%) স্বীকার করেছেন, সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর পর তারা নিজেদের প্রতি নেতিবাচক অনুভূতি প্রকাশ করেন। এদের অর্ধেক (৫০%) মত দিয়েছেন, রাত ১০টার পর নির্দিষ্ট অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার বন্ধ করার জন্য ডিজিটাল কারফিউ চালু করা উচিত।তরুণদের ইন্টারনেট ব্যবহারের কিছু অভ্যাসও উদ্বেগ বাড়িয়েছে। প্রতি ৪জন তরুণের একজন দিনে ৪ ঘণ্টা বা তার বেশি সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করেন। ৪২ শতাংশ তরুণ তাদের অনলাইন কার্যক্রম অভিভাবকদের থেকে গোপন রাখেন।অনলাইনে বয়স নিয়ে মিথ্যা বলা হয়েছে ৪২ শতাংশের, ৪০ শতাংশ বিকল্প অ্যাকাউন্ট ব্যবহার করেছেন এবং ২৭ শতাংশ নিজেদের পুরোপুরি ভিন্ন পরিচয়ে পরিচয় দিয়েছেন।এই তথ্যের আলোকে যুক্তরাজ্যের প্রযুক্তি সচিব পিটার কাইল জানিয়েছেন, তারা রাতের নির্দিষ্ট সময়ে টিকটক ও ইনস্টাগ্রামের মতো অ্যাপ ব্যবহারে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভাবছেন।তবে শিশু সুরক্ষা সংস্থা এনএসপিসিসির অনলাইন নীতিমালা ব্যবস্থাপক রানি গোভেন্দর বলেছেন, শুধুমাত্র ডিজিটাল কারফিউ দিয়ে শিশুদের অনলাইনের ক্ষতিকর বিষয় থেকে রক্ষা করা সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘শিশুরা দিনের অন্য সময়ে ঝুঁকির সম্মুখীন হয়, তাই সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে শিশুদের জন্য নিরাপদ এবং কম আসক্তিকর প্ল্যাটফর্ম নিশ্চিত করতে হবে।’জরিপে অংশ নেওয়া ২৭ শতাংশ তরুণ জানিয়েছেন, তারা ইন্টারনেটে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে তাদের অবস্থানের তথ্য শেয়ার করেছেন। মহামারির সময় অনলাইন ব্যবহার বেড়ে যাওয়ায় ৭৫ শতাংশ তরুণ এখন আগের তুলনায় অনেক বেশি সময় অনলাইনে কাটাচ্ছেন। ৬৮ শতাংশের মতে, অতিরিক্ত অনলাইন সময় তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।আত্মহত্যা প্রতিরোধ সংস্থা মলি রোজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যান্ডি বারোওস জানিয়েছেন, অ্যালগরিদমের মাধ্যমে তরুণদের সামনে এমন কনটেন্ট আসে যা অজান্তেই মানসিকভাবে ক্ষতিকর প্রভাব ফেলে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধান ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
ধান ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

নওগাঁর রানীনগর উপজেলায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহষ্পতিবার (০৬ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর গ্রামের রাস্তার Read more

৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আভাস
৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই Read more

পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহে জুলাইযোদ্ধা ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশনায় ময়মনসিংহ-ঢাকা Read more

নানা বাড়িতে এসে ফেনী নদীতে শিশু নিখোঁজ
নানা বাড়িতে এসে ফেনী নদীতে শিশু নিখোঁজ

নানা বাড়িতে বেড়াতে এসে রামগড় সীমান্তে ফেনী নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে Read more

কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প
কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প

ব্যাপক অভিযান চালানোর পর ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা Read more

টসে জিতে আমিরাতকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
টসে জিতে আমিরাতকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারত। এ ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন