ব্যাপক অভিযান চালানোর পর ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেছেন।ফক্স নিউজকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তার খুব কাছের একজনই তাকে ধরিয়ে দিয়েছে। সেই ব্যক্তি আইন-শৃঙ্খলা কারী বাহিনীর সঙ্গে যুক্ত, তবে একই সঙ্গে একজন ধর্মীয় নেতা। তিনি তাকে একজন মার্কিন মার্শালের কাছে নিয়ে গিয়েছেন, যিনি দারুণ কাজ করেছেন।তারা একসঙ্গে পুলিশ সদর দপ্তরে যান, আর এখন সে সেখানেই রয়েছে। আমরা যাকে খুঁজছিলাম, সেই ব্যক্তি এখন আমাদের হাতে।’উটাহর একটি বিশ্ববিদ্যালয়ে গত বুধবার অনুষ্ঠানের সময় ছাদ থেকে গুলি চালিয়ে কার্ককে হত্যা করা হয়। মাত্র একটি গুলিতেই নিহত হন ৩১ বছর বয়সী এই কর্মী, যিনি তরুণদের মধ্যে ট্রাম্পের সমর্থন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।২০টি ভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার শত শত এজেন্ট এই অভিযানে অংশ নেন। বৃহস্পতিবার প্রকাশিত ছবিতে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি কালো ক্যাপ, গাঢ় সানগ্লাস, কনভার্স জুতা ও জিনস পরিহিত অবস্থায় ছিলেন। তার লম্বা হাতাওয়ালা পোশাকে ছিল মার্কিন পতাকাসহ ঈগলের নকশা।পুলিশের ধারণা, হামলাকারী প্রায় ২০০ গজ দূরের ছাদ থেকে গুলি ছুড়েছিল, যা কার্কের ঘাড়ে আঘাত করে।ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি ছাদ থেকে দৌড়ে নামেন এবং গাছপালার ভেতরে মিলিয়ে যান—সেখান থেকেই একটি উচ্চক্ষমতাসম্পন্ন বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করা হয়।উটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স বলেছেন, এ মামলায় রাজ্য মৃত্যুদণ্ড চাইবে।হত্যাকাণ্ডের রাজনৈতিক গুরুত্ব বোঝাতে কার্কের কফিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সরকারি বিমানে করে ফিনিক্সে নেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, এয়ার ফোর্স টু থেকে কফিন নামানোর সময় ভ্যান্স তার ওপর হাত রেখেছেন।ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার তাদের হতবাক অনুভূতি প্রকাশ করে জানান, এই ঘটনার পর তারা গভীর রাজনৈতিক বিভাজন নিয়ে আরো ভীত।২৬ বছর বয়সী ছাত্র ডেভ সানচেজ এএফপিকে বলেন, ‘ঘটনাটি দেখে আমার গা ঘিনঘিন করছিল। আমরা তাকে সবসময়ই দেখতাম, তাই মনে হচ্ছে যেন পরিবারেরই একজনকে হারালাম।’অরেম পার্কে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকশত মানুষ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ টুপি পরে, আমেরিকান পতাকা হাতে সমাবেত হয়ে প্রার্থনা ও নীরবতা পালন করেন।৩৫ বছর বয়সী জনাথন সিলভা বলেন, ‘এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। যেন পুরো ব্যাপারটাই অবাস্তব।’কার্কের সমর্থকরা তাকে ‘শহীদ’ আখ্যা দিয়েছেন। তরুণদের মধ্যে রক্ষণশীল মতাদর্শ ছড়িয়ে দিতে ২০১২ সালে তিনি টার্নিং পয়েন্ট ইউএসএর সহ-প্রতিষ্ঠা করেন। তার স্বাভাবিক বক্তৃতা ও উপস্থাপনার দক্ষতা তাকে টেলিভিশনের মুখপাত্রে পরিণত করেছিল।দুই সন্তানের জনক কার্ক অভিবাসনবিরোধী নীতি, খোলামেলা খ্রিস্টধর্ম, অস্ত্রের মালিকানা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিতর্ক থেকে সংগৃহীত ক্লিপ প্রচারের মাধ্যমে টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে দর্শক গড়ে তুলেছিলেন ।মার্কিন ডানপন্থী গণমাধ্যম শোক ও ক্ষোভে ভরে উঠেছে। তবে ট্রাম্প সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।শনিবার (২৬ Read more

ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, কমেছে দাম
ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, কমেছে দাম

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় প্রতিদিনই ট্রাকে ট্রাকে দেশে আসছে ভারতীয় চাল। গত ২১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত Read more

গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইসরাইল থেকে তারা গাজা উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন। এ লক্ষ্যে দেশটিতে Read more

ঢাকায় পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল
ঢাকায় পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল

ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল।বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় Read more

ইসরায়েলের হামলার নিন্দা জানাল সৌদি আরব
ইসরায়েলের হামলার নিন্দা জানাল সৌদি আরব

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি এ হামলাকে ‘আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। খবর দ্য গার্ডিয়ানের।সৌদি Read more

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

চট্টগ্রাম সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল ক্যাডারের চুরিকাঘাতে কলিমুদ্দিন (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন হয়েছে। সে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন