চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দুই লাইনে বিদ্যমান। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে থাকে। এছাড়া কক্সবাজারে রয়েছে বিশ্বের দৈর্ঘ্যতম সমুদ্রসৈকত। ফলে দেশের প্রত্যেকটি অঞ্চল থেকে হাজার হাজার পর্যটক কক্সবাজারে আসে।চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কটি কবে চারলেনে উন্নতি হবে এটা এখনো অজানা। চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কটির আয়তন ১৫১ কিলোমিটার। দীর্ঘতম মহাসড়কটি শুধুমাত্র  দুইলেনে। ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে। এতে অগণিত মানুষের প্রাণহানি ঘটছে।আশরাফুল ছিদ্দিক খোকন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কটি চারলেনে উন্নতি করা দরকার। মহাসড়কটি চারলেন না হওয়ায় সড়ক দুর্ঘটনা যেন আমাদের নিত্যসঙ্গী। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দুইলেন থেকে চারলেনে উন্নতি করার জন্য।এছাড়া স্থানীয়দের দাবি হচ্ছে চট্রগ্রাম -কক্সবাজার মহাসড়কটি চারলেনে বৃদ্ধি করার জন্য। কারণ এ মহাসড়কটি দুইলেন হওয়াতে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। স্থানীয়রা আরো বলেন, সড়ক দুর্ঘটনায় কারো মা-বাবা, কারো ভাই-বোন, কারো ছেলে-মেয়ে, কারো স্বামী ও কারো স্ত্রীসহ এভাবে অসংখ্য আত্নীয়-স্বজন মারা যাচ্ছে। তাই অনেক পরিবার অভিভাবকহীন হয়ে যাচ্ছে। এমতাবস্থায় আমরা সরকারকে কালক্ষেপণ না করে দ্রুত সময়ে এ মহাসড়কটি চারলেনে করার জন্য অনুরোধ করছি।কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুকন উদ্দিন বলেন, চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দুইলেন থেকে চারলেনে করার জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে । তারপর বলা যাবে কখন কাজ শুরু হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮৩ বিলিয়ন ডলার হারাল ভারতের শেয়ারবাজার
৮৩ বিলিয়ন ডলার হারাল ভারতের শেয়ারবাজার

ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের জেরে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন দেখল ভারতীয় শেয়ারবাজার। শুক্রবার (৯ মে) দেশটির শেয়ারবাজারের লেনদেন শেষে মূলধন Read more

মানুষের চিন্তা-চেতনায় আধুনিক রাজনীতির মূল: ডা. জাহিদ হোসেন
মানুষের চিন্তা-চেতনায় আধুনিক রাজনীতির মূল: ডা. জাহিদ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনে করে, মানুষের চিন্তা, চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করার নামই হচ্ছে আধুনিক রাজনীতি। আর এই রাজনীতিকে Read more

নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ
নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ

টাঙ্গাইলের নাগরপুর-পাকুটিয়া সড়ক একসময় ছিল ব্যস্ততম রুটগুলোর একটি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই রুটে ছায়ার মতো ভর করেছিল অনিয়ম, দুর্নীতি ও Read more

ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে ছিটকে পড়লেন যাত্রীরা
ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে ছিটকে পড়লেন যাত্রীরা

রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ টার্মিনালের অদূরে নদীর বালুর ডুবোচরে লঞ্চের ধাক্কা লেগে চার থেকে পাঁচজন যাত্রী পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা Read more

চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোর বিরুদ্ধে গণপূর্ত অধিদপ্তরে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছে একাধিক ঠিকাদার। চলতি Read more

টিভিতে আজকের খেলা (২১ জুলাই)
টিভিতে আজকের খেলা (২১ জুলাই)

সাফ অনূর্ধ্ব–২০ নারী ফুটবলে বাংলাদেশ-নেপাল শিরোপা নির্ধারণী ম্যাচ আজ। রয়েছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এছাড়া ম্যাক্স সিক্সটি ক্রিকেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন