নানা বাড়িতে বেড়াতে এসে রামগড় সীমান্তে ফেনী নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় মানুষ। দীর্ঘ ৭ ঘণ্টা পর অভিযান স্থগিত করা হয়েছে।নিখোঁজ শিশুটি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতের গ্রামের কাজী মিনহাজ (৮)। সে ওই গ্রামের কাজী মঞ্জুর ইসলামের ছেলে বলে তথ্য নিশ্চিত করেছেন তার পরিবার। শুক্রবার (১১ জুলাই) দুপুরে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর রামগড় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীর নিম্নভাগের এক কিলোমিটার খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গামাটি ডুবুরি দলকে খবর দিলে তারা বিকেল ৪ টা থেকে উদ্ধার অভিযান শুরু করে।জানা গেছে, নিখোঁজ মিনহাজ রামগড়ের ফেনীরকুল নানার বাড়িতে গতকাল বৃহস্পতিবার বেড়াতে আসেন। তাদের ছাগলনাইয়া বাড়িতে বন্যার পানি উঠায় তাকে নানার বাড়িতে বেড়াতে পাঠিয়ে দেন পরিবার।শুক্রবার (১১ জুলাই) দুপুরে সাড়ে ১২ টার দিকে সমবয়সী ফুফাত বোনের সাথে খেলতে গিয়ে কাঁদা মাটিতে পা পিছলে নদীতে পড়ে যায়। সে থেকে শিশুটি নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুর মামা মোশাররফ হোসেন বলেন, ‘বন্যা থেকে বাঁচতে বাগিনা আমার বাড়িতে এসেও শেষ রক্ষা হয়নি।’ সন্ধান কার্যক্রম চলছে, অন্তত ভাগিনার দেহাবশেষ উদ্ধারের দাবি করেন তিনি।রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশান্তর বড়ুয়া জানান, নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি করেছে ডুবুরি দল। কোথাও এখনো সন্ধান পাওয়া যায়নি।রাঙ্গামাটির ডুবুরি দলের টিম লিডার আলী হোসেন চৌধুরী জানান, তারা ৬ জনের একটি দল রামগড় ঘটনাস্থলে এসে নদীতে সন্ধান করেছেন। সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে আবার সন্ধান চালাবে ডুবুরি দল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটা সৈকতে ভেসে আসা জেলের মরদেহ উদ্ধার
কুয়াকাটা সৈকতে ভেসে আসা জেলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ ভেসে এসেছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকালে স্থানীয়রা সৈকতে প্রথমে Read more

গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা
গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার চান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে Read more

নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করার দরকার নেই: দুদু
নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করার দরকার নেই: দুদু

সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করার কোনো দরকার নেই। এটি নদীর স্রোতের মতো প্রবহমান। এটি পরিবর্তিত পরিস্থিতিতে সব সময় মানুষ আপডেট Read more

বরিশালে মেঘনা নদী থেকে ৬ মন জাটকা জব্দ
বরিশালে মেঘনা নদী থেকে ৬ মন জাটকা জব্দ

বরিশালের হিজলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৬ মন জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) Read more

ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস
ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে ‘রোমাঞ্চকর’ একটি ঘোষণা দেবেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন Read more

চুনারুঘাটে ৫০ লাখ টাকার সিলিকা বালু জব্দ
চুনারুঘাটে ৫০ লাখ টাকার সিলিকা বালু জব্দ

হবিগঞ্জের চুনারুঘাট উপজলোর করাঙ্গী নদী থকেে অবধৈভাবে উত্তোলতি ৫০ লাখ টাকার বেশী মূল্যের সিলিকা বালু জব্দ করেছে উপজলো প্রশাসন। বিষয়টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন