নানা সময়েই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার তাকে ঘিরে ছড়িয়েছে মৃত্যুর গুজব।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—‘পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার’—শিরোনামের একটি ভুয়া খবর। বিভ্রান্তিকর সেই তথ্যে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা গুঞ্জন।গুজবের জবাবে সোমবার (১৯ মে) রাতে ফেসবুক লাইভে আসেন পরীমণি। লাইভে এসে স্পষ্টভাবে বলেন, ‘আমি বেঁচে আছি।’ লাইভের ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘মৃত মানুষকে কখনও লাইভে আসতে দেখেছো?’তিনি লাইভে বলেন, ‘আমি বডির শুট করছিলাম এরপর ফোন যখন হাতে নিলাম তখন, ফোন কলের থেকে এসএমএস বেশি। আপনি ভাবেন আপনি মরে গেছেন ধরেন আপনাকে কেউ বললো আপনার এক আত্মীয় মারা গেছে।’পরীর কথায়, ‘সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কী বেঁচে আছেন না মারা গেছেন কখন মারা গেছেন তো এরকম একটা ব্যাপার। কোনো এক পোস্টে বলা হয়েছে আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো আমার কথা হচ্ছে কতটা শকিং আমার জন্য।’এর আগে দুপুরে পরীমণি তার ব্যক্তিগত আইডিতে আঞ্চলিক ভাষায় একটি স্ট্যাটাস দেন। লেখেন, ‘কথা হচ্ছে, কোনো কালেই কথা বলতে পারবা না মনু। ঘুমাও ঘুমাও। ঘুমই উত্তম।’ এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত
পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

রাজশাহীর পুঠিয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 'বীর উত্তম' এর ৪৪তম শাহাদত Read more

ভূঞাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনা
ভূঞাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন Read more

জন্মদিনে শাকিবকে মেসির সঙ্গে তুলনা করে মিশার বার্তা
জন্মদিনে শাকিবকে মেসির সঙ্গে তুলনা করে মিশার বার্তা

গত ২৮ মার্চ ছিল ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীদের Read more

শ্রীপুরে একই রক্ত পরীক্ষায় ৩ ভিন্ন রিপোর্ট
শ্রীপুরে একই রক্ত পরীক্ষায় ৩ ভিন্ন রিপোর্ট

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় চিকিৎসা সেবা নিয়ে প্রশ্ন তুলেছে একটি শিশু রোগীর রক্ত পরীক্ষার ঘটনায়। একই দিনে এলাকার Read more

নতুন কিংবা পুরাতন ফ্যাসিবাদ কাউকেই ছাড় দেওয়া হবে না: জামায়াত আমীর
নতুন কিংবা পুরাতন ফ্যাসিবাদ কাউকেই ছাড় দেওয়া হবে না: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না। নির্বাচনের নামে প্রহসন হলে তা প্রতিহত করা Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯৮ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন এক হাজারেরও বেশি।  এর মধ্য দিয়ে ২০২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন