বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না। নির্বাচনের নামে প্রহসন হলে তা প্রতিহত করা হবে।’ শনিবার (৫ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘নেতাকর্মীদের এখনই প্রস্তুত হতে হবে। সময় আসছে, নতুন কিংবা পুরাতন ফ্যাসিবাদ—কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে জনগণের ভোট ও ভোটাধিকার নিশ্চিত থাকবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ কারো লুটপাটের জায়গা নয়। যারা সেই রক্তের সঙ্গে বেঈমানি করছে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।’পথসভায় আমীরে জামায়াত আরও বলেন, ‘আমরা দেখছি দেশে কিছু রাজনৈতিক দলের দখলদারিত্ব ও লুটপাট প্রবণতা। ক্ষমতার মোহে তারা জনস্বার্থ ভুলে গেছে। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক করে দিতে চাই—নিজেদেরকে ঠিক করুন, না হলে জনগণই আপনাদের ঠিক করে দেবে।’সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। সভা পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান।এসময় বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাজাহান, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ মাহফুজুর রহমান, বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল এবং কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লা।সভায় নেতারা সকল ধরনের ফ্যাসিবাদী ও দখলদার রাজনৈতিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সেইসঙ্গে গণতন্ত্র ও স্বচ্ছ নির্বাচনের দাবিতে রাজপথে থাকার ঘোষণা দেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে সেতুর অভাবে দুর্ভোগ এলাকাবাসীর
দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে সেতুর অভাবে দুর্ভোগ এলাকাবাসীর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়নের চর হাতিভাঙাসহ কয়েকটি গ্রাম চারদিকে নদীবেষ্টিত একটি অঞ্চল। শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক কাজ কিংবা হাঁট-বাজারের উদ্দেশ্যে Read more

বিসিবির সভাপতি পরিবর্তন নিয়ে ক্রীড়া উপদেষ্টার ব্যাখ্যা
বিসিবির সভাপতি পরিবর্তন নিয়ে ক্রীড়া উপদেষ্টার ব্যাখ্যা

ব্যাপক আন্দোলনের মুখে গত বছর আগস্টে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  (বিসিবি) দায়িত্ব নেন ফারুক Read more

ফরিদপুরে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতা এবার বিএনপির মঞ্চে
ফরিদপুরে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতা এবার বিএনপির মঞ্চে

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান একসময় আওয়ামী লীগে যোগ দিলেও বর্তমানে আবার বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের Read more

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের জনগণের Read more

বাংলা শিখতে ঢাবিতে দ্বিগুণ বেড়েছে চীনা শিক্ষার্থীর সংখ্যা
বাংলা শিখতে ঢাবিতে দ্বিগুণ বেড়েছে চীনা শিক্ষার্থীর সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চীনা শিক্ষার্থীর সংখ্যা এক বছরে দ্বিগুণ হয়েছে। গত বছর যেখানে ৯ জন চীনা শিক্ষার্থী ছিলেন, ২০২৪ সালে Read more

টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সবার ওপরে রুট
টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সবার ওপরে রুট

টেস্ট ক্রিকেটে আরো একটি নজির গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন