রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় সকল উপস্থিতি মহান সৃষ্টিকর্তার কাছে দু হাত তুলে প্রার্থনা করেন।মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ভূঞাপুর ইব্রাহিম খা সরকারি কলেজ, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দাসি উচ্চ বিদ্যালয়, ভারই উচ্চ বিদ্যালয়, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।দোয়া মাহফিলে বক্তারা বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা জাতিকে গভীর শোকের মধ্যে ফেলেদেয়। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুজ্জামান সরকার জানান, এ ব্যাপারে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থীদের ও কর্মচারীদের নিয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।বিশেষ দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়।এছাড়া ভূঞাপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান জানান, সরকারি নির্দেশ মোতাবেক দিবসটি যথাযথভাবে পালন করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রীয় ৪ দিনের সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় সোয়া ১১টায় Read more

সিলেটের পাথর উদ্ধারে দুদকের অভিযান চলছে
সিলেটের পাথর উদ্ধারে দুদকের অভিযান চলছে

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট সমন্বিত জেলা কার্যালয় Read more

বিশ্ব চা দিবস আজ
বিশ্ব চা দিবস আজ

আজ ২১ মে, বিশ্ব চা দিবস। চা প্রেমীদের দিন এটি। চাইলে দিনটি উদযাপনে একত্রিত হতে পারেন, কিংবা মেতে উঠতে পারেন Read more

ঢোল, কাঁসর, ঘন্টা ও শাঁখের ধ্বনিতে মুখরিত রায়পুরের পূজা মণ্ডপ
ঢোল, কাঁসর, ঘন্টা ও শাঁখের ধ্বনিতে মুখরিত রায়পুরের পূজা মণ্ডপ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীরতার মধ্যে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে। ষষ্ঠী থেকে দেবীর বোধন ও Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন