চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। অপহরণের ১০ ঘণ্টা পর তাঁকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।অপহৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইউনুস (৫০)। তিনি সাতকানিয়ার আমিলাইষ ইউনিয়নের দক্ষিণ হিলমিলি এলাকার বাসিন্দা এবং সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী নাসিমা আক্তার (৪৪) সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১৮ মে) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ইউনুস উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকায় তাঁর নির্মিত সেমিপাকা ঘরটি দেখতে যান। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তাঁর পথরোধ করে প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে চড়-থাপ্পড় মারেন। এরপর টেনেহিঁচড়ে তাঁকে পাশের একটি বিলের মধ্য দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান।দুপুর ২টা ৪ মিনিটে অপহৃত ইউনুসের মোবাইল ফোন থেকে তাঁর মেয়ে তাসমিয়া তাহসিন তামান্নার ফোনে একটি কল আসে। এক অজ্ঞাত ব্যক্তি জানান, “তোমার বাবাকে অপহরণ করেছি। যদি জীবিত ফিরে পেতে চাও, তাহলে এনু মিয়ার দোকানের সামনে এনামকে দুই লাখ টাকা দেবে। পুলিশে জানালে মেরে ফেলব।”এরপর বিকেল ৩টা ১০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আবারও ফোন আসে। ওই সময় অপহরণকারীরা মুক্তিপণের অঙ্ক কমিয়ে এক লাখ টাকা দাবি করে এবং বলেন, টাকা না দিলে ইউনুসের অশ্লীল ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। পরে তাঁকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়।অভিযোগে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—মো. সাকিব (২৪), মো. আকিল (২৩), মো. ইমন (২৩) এবং মো. এনাম (৩৫)। এ ছাড়া আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির জড়িত থাকার কথা বলা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্তদের অনেকেই এলাকায় চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত।এ ব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালাই। রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদ ইউনুসকে উদ্ধার করা হয়েছে।”পুলিশের হাতে ইউনুস উদ্ধারের খবরে তাঁর পরিবার কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। তবে এখনো মূল অভিযুক্তদের কেউ গ্রেফতার হননি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরিতে রঙিন রাজশাহী
কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরিতে রঙিন রাজশাহী

“কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি কর্ণে-আমি ভূবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে।” কাজী নজরুল ইসলামগ্রীষ্মের তপ্ত দুপুরে যখন পথ চলা কষ্টকর হয়ে Read more

ইরাকে শিয়া আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বিমান হামলায় নিহত ৬
ইরাকে শিয়া আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বিমান হামলায় নিহত ৬

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে দেশটির শিয়া আধাসামরিক বাহিনী পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর একটি ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার Read more

যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান
যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন পোশাক Read more

শুরুর আগেই প্রশ্নবিদ্ধ বিপিএল, এবার অনুশীলন রেখেই সিলেট ছাড়লেন সুজন-তালহা
শুরুর আগেই প্রশ্নবিদ্ধ বিপিএল, এবার অনুশীলন রেখেই সিলেট ছাড়লেন সুজন-তালহা

বিপিএল শুরুর ঠিক আগমুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ঘিরে অস্বস্তি ও অনিশ্চয়তার খবরই সামনে আসছে। টুর্নামেন্ট শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই, অথচ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন