আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে। সোমবার (১৯ মে) নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানা গেছে।সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুর আড়াইটা থেকে রাত ১টার মধ্যে ১৪ জেলায় ঝড় হতে পারে। রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।সোমবার সকাল ৯টায় দেওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের ওপর আক্রমণ হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইসরায়েলের ওপর আক্রমণ হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে Read more

লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা
লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করায় ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা Read more

হার্টের স্বাস্থ্য ভালো রাখবে আম
হার্টের স্বাস্থ্য ভালো রাখবে আম

আমকে বলা হয় ফলের রাজা। কারণ এতে রয়েছে অনেক পুষ্টিগুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আম বাংলাদেশের জাতীয় গাছ। আম Read more

রাষ্ট্র বিনির্মাণে নারীদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আলী রিয়াজ
রাষ্ট্র বিনির্মাণে নারীদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আলী রিয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনীতি, সংসদ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা জরুরি। এটি Read more

উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, আজও ভারি বৃষ্টির আভাস
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, আজও ভারি বৃষ্টির আভাস

বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর Read more

নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২
নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে দুইটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৯ জন প্রার্থীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন