কুড়িগ্রামের উলিপুর পৌর শহ‌রে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, উন্নয়ন কাজের ধীরগতি আর সড়কগুলোর খানাখন্দের কারণে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়েছেন মানুষজন। একটু বৃষ্টি হলেই কাদা পা‌নি‌তে চলাচ‌লের অনুপ‌যো‌গী হ‌য়ে প‌ড়ে পৌর শহর। এরসঙ্গে ব‌্যাটা‌রিচা‌লিত অটোরিকশা, ভটভ‌টির যত্রতত্র পা‌র্কিং এর কার‌ণে তিল ধারণের ঠাঁই নেই সড়কগুলোতে। অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে, পৌর কর্তৃপ‌ক্ষের উদাসীনতা ও ঠিকাদা‌রি প্রতিষ্ঠা‌নের দা‌য়িত্বহীনতার এ প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।খোঁজ নি‌য়ে দেখা গে‌ছে, বড় মস‌জিদ মোড় থেকে উলিপুর রেলগেট, উলিপুর রেলগেট থেকে আজমের মোড়,  নাজমা বেগমের বাড়ির সামন হতে বুড়ী তিস্তা নদী পর্যন্ত উলিপুর বালিকা সরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ে মোড় থেকে জোদ্দার পাড়া মন্দির, বকুলতলা বাজার থেকে বটের তল, মাতৃমঙ্গল থেকে উপজেলা চত্বরের রাস্তাগু‌লোতে সংস্কার কা‌জের ধীরগ‌তির কার‌ণে জন ভোগা‌ন্তির সৃ‌ষ্টি।শামসুন্নাহার বেগম না‌মে এক শিক্ষার্থী‌র মা ব‌লেন, বিএন‌পির অ‌ফি‌সের মোড় থে‌কে ভূ‌মি অ‌ফি‌সের সামন থে‌কে রাস্তা‌টি‌তে একটু বৃষ্টি হ‌লেই হাঁটু পানি জ‌মে থা‌কে। স্কুল ক‌লে‌জের শিক্ষার্থীসহ ছোট ছোট বাচ্চা নিয়ে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে।উলিপুর খেলাঘরের স্বত্বাধিকারী সাইদুর হোসেন খোকা, মুদি দোকানি আনোয়ার হোসেন, চা বিক্রেতা দেবন্দ্রনাথ সরকাসহ অনেক ব্যবসায়ী জানান, প্রথম শ্রেণির পৌরসভার এ কেমন অবস্থা? সমান্য বৃষ্টি হলেই দীর্ঘসময় দুর্গন্ধযুক্ত পঁচা পানি রাস্তায় জমে থাকে। ব্যবসায়ীরাসহ পথচারিরা জমে থাকা ড্রেনের  ময়লা আবর্জনার গন্ধে কোনো লোকজন চলাফেরা করতে পারে যা অত্যান্ত দুঃখজনক।উলিপুর পৌর সভার নির্বাহী মাহবুবুল আলম ব‌লেন, উলিপুর পূর্ব বাজা‌রের সড়ক‌টি‌তে দুই এক‌দি‌নের ম‌ধ্যে এস্কে‌ভেটর দি‌য়ে খু‌ড়ে জলাবদ্ধতা দূর ক‌রে স্বাভা‌বিক চলাচলের  ব‌্যবস্থা করা হ‌বে। সেইস‌ঙ্গে শহ‌রের অন‌্য সড়কগু‌লো‌তেও জলাবদ্ধতা নিরসন করা হ‌বে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা’
‘জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা’

জুলাই হত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ২০২৪ সালের Read more

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে হত্যার হুমকি
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে হত্যার হুমকি

শান্তিতে নোবেলজয়ী ও ইরানের খ্যাতনামা মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছে  নোবেল কমিটি। এক বিবৃতিতে কমিটি জানিয়েছে, ইরানের Read more

মৃত্যুর কাছে হার মানলেন জুলাই যোদ্ধা সালাউদ্দিন
মৃত্যুর কাছে হার মানলেন জুলাই যোদ্ধা সালাউদ্দিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত বছরের জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছোঁড়া ছড়াগুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন গাজী সালাউদ্দিন। অপর চোখেও ঝাপসা দেখছিলেন Read more

এল ক্লাসিকোর উত্তেজনা পরিণত হলো ‘ইনস্টাগ্রাম যুদ্ধে’
এল ক্লাসিকোর উত্তেজনা পরিণত হলো ‘ইনস্টাগ্রাম যুদ্ধে’

এল ক্লাসিকোর উত্তাপ যেন শেষই হচ্ছে না। মাঠে রিয়াল মাদ্রিদের জয়ের পর শুরু হওয়া সেই তীব্রতা এখন ছড়িয়ে পড়েছে সামাজিক Read more

ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন
ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার ২ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।গতকাল শনিবার (২৮ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন