শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হলেও ইসরায়েলে পাল্টা আক্রমণ হলে যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার (১৩ জুন) ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি ইসরায়েলের ওপর আক্রমণ করা হয়, তাহলে আমেরিকা তা রক্ষা করবে। আমরা জানি না এর শেষ কীভাবে হবে, কিন্তু পারমাণবিক শক্তিধর ইরান ইসরায়েল এবং আমেরিকার জন্য এক গভীর হুমকি হবে।’আবারও ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের পারমাণবিক বোমা থাকতে পারে না। ইরান আলোচনার টেবিলে ফিরে আসবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।’এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, ‘আজ রাতে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে। আমরা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নই। এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন আমাদের বাহিনীকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে এবং আমাদের আঞ্চলিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ইরানের মার্কিন স্বার্থ বা কর্মীদের লক্ষ্যবস্তু করা উচিত নয়।’সূত্র: জেরুজালেম পোস্ট।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুপ্রিম কোর্টের বিচারকদের যৌক্তিক বেতনের নির্দেশনা চেয়ে রিট
সুপ্রিম কোর্টের বিচারকদের যৌক্তিক বেতনের নির্দেশনা চেয়ে রিট

সুপ্রিম কোর্টের বিচারকদের মর্যাদা, দায়িত্ব ও কাজের পরিমাণের তুলনায় যৌক্তিক বেতন ও পারিতোষিকের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। Read more

ফের ইসরায়েলি বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
ফের ইসরায়েলি বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলে আরও একটি হামলা চালানোর দাবি করেছে। তারা জানায়, একটি Read more

বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার আটক
বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২০১ কেজি ৫০০ গ্রাম ভায়াগ্রা পাউডারের চালান আটক করেছে Read more

চট্টগ্রামে প্রশাসন নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল
চট্টগ্রামে প্রশাসন নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার একটি বক্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। Read more

ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েন হবে না
ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েন হবে না

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য তিনি গাজা সফর করেছেন। শনিবার সামাজিক যোগাযোগ Read more

জেট ফুয়েলের দাম বাড়িয়ে আবার স্থগিত ঘোষণা
জেট ফুয়েলের দাম বাড়িয়ে আবার স্থগিত ঘোষণা

মার্চ মাসের জন্য জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন