যশোরে দিনে দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১৮ মে) দুপুরে বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তা থেকে তাকে তুলে নেয়ার ঘটনা ঘটে। পরে গভীর রাতে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতের নাম শিরিন শিলা (২৭)। তিনি যশোর সদর উপজেলার রুপদিয়ার বলরামপুর গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে ও খলশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা৷ আহত শিরিন শিলা জানিয়েছেন, ২০১৪ সালে বাঘারপাড়া উপজেলার মেজবাউর রহমানের ছেলে ফিরাজুল ইসলামের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পার হতেই  কারণে-অকারণে প্রায় শারীরিকভাবে নির্যাতন করা হতো। সাংসারিক অশান্তির কারণে গত ডিসেম্বর মাসে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে ফিয়াজুল তাকে নানা ধরণের হুমকি দিয়ে আসছিলেন। শিরিন শিলা জানান, রোববার (১৮ মে) দুপুরে নড়াইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে করে তিনি যশোরে আসছিলেন। পথিমধ্যে ধলগা রাস্তার মোড়ে বাস দাঁড়ালে সাবেক স্বামী ফিয়াজুল ও তার দুলাভাই বায়জিদ বাস থেকে তাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনেন। এরপর  মাইক্রোবাস করে তুলে নিয়ে যায় নড়াইলের পুলুম গ্রামের হোসনে আরার বাড়ি। সেখানে তাকে ঘরে আটকে রেখে মারধর ও ধর্ষণের চেষ্টা করে ফিয়াজুল। এসময় তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও সোনার গহনা কেড়ে নেয়া হয়। খবর পেয়ে খালাতো ভাই তৌহিদুর রহমানসহ অন্য স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শিরিন শিলা আরও জানান, বাঘারপাড়ার দশপাখিয়া গ্রামের প্রভাবশালী বায়জিদের সহায়তায় তার সাবেক স্বামী ফিয়াজুল তাকে তুলে নির্যাতন ও ধর্ষণ চেষ্টা করেছে। এই ঘটনায় বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।  হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, আহত শিরিন শিলার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখমের চিহ্ন রয়েছে। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, ফিয়াজুল ও শারমিন শিলা ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের দুই ছেলে সন্তান রয়েছে। শিলা চাকরি পাওয়ার পর ফিয়াজুলকে তালাক দেয়। ফিয়াজুল তার কাছে কিছু টাকাও পাবে। এই নিয়ে রোববার সাবেক স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি হয় বলে জানতে পারি। ফিয়াজুল তাকে হাসপাতালেও নিয়ে যায়। পরে শুনেছি শারমিন শিলাকে তুলে নিয়ে মারধর ও ধর্ষণের চেষ্টা করেছে। এ ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি
মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি

সৌদি আরবের পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদিত নতুন নিয়ম অনুযায়ী, মসজিদ ও স্কুল থেকে ৫০০ মিটারের মধ্যে কোনো তামাক পণ্যের Read more

হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না অনুমতি ছাড়া
হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না অনুমতি ছাড়া

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে। শুধু ব্যক্তিগত Read more

মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী
মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী

সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু Read more

ব্রাজিল দল ঘোষণার আগে আবারও নেইমারকে নিয়ে দুঃসংবাদ
ব্রাজিল দল ঘোষণার আগে আবারও নেইমারকে নিয়ে দুঃসংবাদ

আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছায়ে দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল। ধারণা করা হচ্ছিল এ ম্যাচগুলোর মাধ্যমে দীর্ঘদিন পর জাতীয় দলের Read more

মধ্যরাতে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ২০
মধ্যরাতে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২০ জনের মতো শিক্ষার্থী Read more

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ

বাহরাইনে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জুফায়ার সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।প্রতিবেদন অনুযায়ী, টেলিগ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন