চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২০ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন।শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীকে মারধরের পর এই পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২৪-২৫ সেশনের বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এক ছাত্রী তার কক্ষে যেতে দেরি হওয়ায় দারোয়ানের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে দারোয়ান কয়েকজনকে ডেকে এনে ওই শিক্ষার্থীর ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ জানাতে পরে কয়েকজন শিক্ষার্থী একত্রিত হয়ে দারোয়ানকে ধরতে ঘটনাস্থলে গেলে উত্তাপ ছড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপে আহত হয় অন্তত ২০ জন।ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমি প্রতিদিন সময় মতো বাসায় আসি। আজকেও দেরি করিনি। ১২টার মধ্যে চলে আসি। দারোয়ানকে দরজা খুলতে বলি। তবে তিনি দরজা খুলে রাজি হচ্ছিলেন না। পরে জোরে ডাক দিলে তিনি অকথ্য ভাষায় কথা বলেন। আমি জবাব দিতে গেলে হঠাৎ আমার গলায় চড় মারেন। সঙ্গে সঙ্গে আমার রুমমেটরা নামলে তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লাথি মারতে থাকেন। আমি আত্মরক্ষার চেষ্টা করলে আমার রুমমেট ও আশপাশের স্থানীয়রা এগিয়ে আসেন।’আল মাসনুন নামের চবির এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় মাছ বাজারের সামনে একটি বাসায় এক ছাত্রীর ঢুকতে দেরি হওয়াকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে দারোয়ান শিক্ষার্থীর ওপর হামলা চালায়। আমাকে বিভাগের ছোট ভাইরা জানালে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাই এবং দারোয়ানকে ধরতে গেলে সে পালায়। পরবর্তীতে তাকে একটু দূরে গিয়ে ধরে ফেলি। তখন এলাকাবাসী আমাদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেন। এসময় তারা আইন বিভাগের ২০-২১ সেশনের ইমতিয়াজকে রক্তাক্ত করে।এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে। আমি নিরাপত্তা কর্মী ও পুলিশকে জানিয়েছি। তারা ঘটনাস্থলে যাচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ বিপর্যয়ে গ্রাহকরা, গণছুটিতে কর্মকর্তা কর্মচারী
নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ বিপর্যয়ে গ্রাহকরা, গণছুটিতে কর্মকর্তা কর্মচারী

নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা চার দফা দাবীতে আন্দোলন করায় মোট ছয়জনকে বরখাস্তের ঘটনায় গণছুটিতে রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। ঘোষণা Read more

মিশরের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরায়েল
মিশরের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরায়েল

দুই মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিসরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন Read more

টেকনাফে নির্যাতিত গৃহবধূর মৃতদেহ উদ্ধার
টেকনাফে নির্যাতিত গৃহবধূর মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌতুক লোভী স্বামীর বেধড়ক নির্যাতনে শিকার হওয়া এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ মে ) সকালের দিকে Read more

ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ
ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ

হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনি ধর্ষণ, খতিব মুহিবুল্লাহকে অপহরণ, চট্টগ্রামের আলিফ হত্যা সহ ইসকনের সব সন্ত্রাসী Read more

দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হলেন ভারতীয় বংশোদ্ভূত কাচালিয়া
দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হলেন ভারতীয় বংশোদ্ভূত কাচালিয়া

দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হিসেবে আজ শপথ নিলেন ভারতের বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক প্রফেসর ফিরোজ কাচালিয়া।দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন