ময়মনসিংহের নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে কোটি টাকার সেতু। একপাশের রাস্তা না থাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু কোনো কাজে আসছে না। উপজেলার নান্দাইল ইউনিয়নের বলদা বিল সংলগ্ন দাতারাটিয়া (পুতলাকান্দা) গ্রামে দুপারের মানুষের যাতায়াতের জন্য একটি বড় খালের উপর ফুট ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর থেকে ২৫ বছর যাবত অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এটি। সরেজমিনে জানা গেছে, ২০০১ সালে ৩৭ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থ পাকা ব্রিজটি প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এ সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। শুকনো মৌসুমে বলদা বিলে ধান আবাদ ও বর্ষা মৌসুমে মাছ ধরতে আশপাশের গ্রামের যাতায়াতের একমাত্র সহজ রাস্তা হিসেবে এ ব্রিজ পাড় হতে হয়। খালটি ঝালুয়া বাজারের পাশ দিয়ে লংগাড় পাড় হয়ে নরসুন্ধা নদীতে গিয়ে মিশেছে।  ব্রিজের দক্ষিণ পাশে দাতারাটিয়া গ্রাম।সেখানে আঁকাবাঁকা আইলের মত রাস্তা থাকলেও ছোটখাট যানবাহন দূরে থাক, এ পথে হেঁটে যাওয়াও কষ্টকর। অথচ এ পথেই আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা নান্দাইল উপজেলা সদরসহ ঝালুয়া বাজারের সঙ্গে খুব সহজে যোগাযোগ করতে পারে। সেতুটির দক্ষিণপাশ ছাড়া অন্যপাশে কাছাকাছি কোনো বসতি নেই। উত্তর পাশে নিচু মাটির রাস্তা থেকে সেতুর অবস্থান অনেক উপরে। সেতুর দক্ষিণ পাশে রাস্তার কোনো অস্তিত্ব নাই। কোনো যানবাহন চলাচল দূরে থাক পথচারীদের হেঁটে সেতু পার হওয়া খুবই কষ্টকর। কাটলীপাড়া গ্রামের সেকান্দর আলী জানান, রাস্তা না থাকায় লোকজন এ পথে না এসে ভিন্নপথে চলাচল করে। দাতারাটিয়া গ্রামের সদুত মিয়া জানান, সাবেক মন্ত্রী চেষ্টা করেছিলেন একটি রাস্তার তৈরি করার জন্য। কিন্তু আশপাশের জমির মালিকরা জায়গা দিতে রাজি না হওয়ায় আর রাস্তা তৈরি করা যায়নি। নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক বিশ্বাস জানান, দুই যুগ আগে নির্মিত সেতুর কাগজপত্র জেলা অফিসে জমা আছে। তাই কাগজপত্র না দেখে কিছু বলতে পারছেন না। তবে দু-একদিনের মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে সড়ক নির্মাণের পদক্ষেপ নেবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বঙ্গবন্ধুসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল’
‘বঙ্গবন্ধুসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে ড. ইউনূসের অধীনেই ডিসেম্বরে বিএনপি’র নির্বাচন চাওয়া, পাচারের টাকা ফেরত আনা সহজ নয় বিষয়ক Read more

ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সরকারি জমিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের স্বার্থে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Read more

ঝালকাঠিতে আদালত প্রাঙ্গণে যুবককে চাকু মেরে হত্যা চেষ্টা
ঝালকাঠিতে আদালত প্রাঙ্গণে যুবককে চাকু মেরে হত্যা চেষ্টা

ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক যুবককে চাকু মেরে হত্যা চেষ্টা হয়েছে বলে খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার Read more

আশুরার গুরুত্ব ও ফজিলত
আশুরার গুরুত্ব ও ফজিলত

মুহররম হিজরি সনের প্রথম মাস। বাংলা ও ইংরেজি সনের প্রথম দিনকে আমরা যেভাবে উৎযাপন করি, হিজরি সনের ক্ষেত্রে তা করি Read more

জ্বালানি ঝুঁকিতে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা
জ্বালানি ঝুঁকিতে ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে Read more

একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন
একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন

গত সাড়ে ৩ বছরের যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (২৩ মে) উভয় দেশই ৭৮০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন