ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টসসহ কয়েক প্রকার পণ্যের শতাধিক ট্রাক। এর আগে তাদের নিষেধাজ্ঞায় সড়ক পথে বন্ধ হয় ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পোশাক রপ্তানি। তবে স্থলপথে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা থাকলেও কলকাতা ও নবসেবা সমুদ্রবন্দরের মাধ্যমে পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে।এদিকে দু‘দিন পার হলেও কোন সমাধান না হওয়ায় বিপাকে পড়েছে রপ্তানিকারকসহ ট্রাক চালকরা। রপ্তানিকারকদের দাবি যে সমস্ত পণ্য রপ্তানির জন্য আইজিএম করা আছে সেগুলো ভারতে প্রবেশের ব্যবস্থা করা হোক। এসব পণ্যবাহী ট্রাক যদি ভারতে প্রবেশের অনুমতি না দেয়া হয় তবে ঢাকায় ফেরত নিয়ে যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না। এর ফলে ট্রাকের ভাড়া ও ডেমারেজ বাবদ রপ্তানিকারককে অতিরিক্ত অর্থ গুনতে হবে।এদিকে একের পর এক নিষেধাজ্ঞায় পণ্য পরিবহন ব্যয়বহুল হয়ে পড়ায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে রপ্তানি বাণিজ্য। অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন দু‘দেশের ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাণিজ্য স্বাভাবিকের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়াড়িং এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়াড়িং এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীর সাথে যোগাযোগ চলছে। বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। যে সকল পণ্যের এলসি/টিটি ইতিমধ্যে হয়ে গেছে সে সকল পণ্য যাতে ভারতে রপ্তানি করা যায় তার জন্য ভারতীয় কাস্টমসে আলোচনা চলছে। চিঠি পাঠানো হয়েছে দিল্লীতে। আমরাও অপেক্ষায় আছি।বাণিজ্যিক সংশিষ্টরা জানান, দেশের ২৪টি বন্দরের মধ্যে ১৬টি বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। তবে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ৮০ শতাংশ বাণিজ্য হয় বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারতে ২৫০ থেকে ৩০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়। যার মধ্যে শতাধিক ট্রাকে থাকে গার্মেন্টস শিল্পের তৈরি পোশাক। তবে হঠাৎ করে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার একটি প্রজ্ঞাপনে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্পের তৈরি পোশাক, সুতা, প্লাাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র এবং ফল ও ফল জাতীয় পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়। এতে বেনাপোল বন্দরে আটকা পড়েছে এসব পণ্য। ভারতের নবসেবা ও কলকাতা বন্দর দিয়ে পণ্য রপ্তানির সুযোগ রাখলেও ওইসব বন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কঠিন ও ব্যয়বহুল হওয়ায় ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ কমেছে। গত বছর (২০২৩-২৪ অর্থবছর) বাংলাদেশ থেকে ভারতে প্রায় ১৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।বছরে ১০ থেকে ১৮ হাজারকোটিটাকারবিভিন্নধরনেরপণ্য রপ্তানিহয়ভারতে। যোগাযোগব্যবস্থা সহজহওয়ায় বেশিরভাগআমদানিকারকেরা বেনাপোলবন্দরব্যবহারেআগ্রহী। এ পথে রফতানিপণ্যেরমধ্যে রয়েছেপ্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পাট, পাটের তৈরিপণ্য, গার্মেন্টস, তৈরি পোশাক, কাঠেরআসবাবপত্র, কেমিকেল, বসুন্ধারাটিসু, মেলামাইন, মাছউল্লেখ্যযোগ্য।বেনাপোল বন্দরে আটকে থাকা রপ্তানি পণ্যবাহী ট্রাক চালকরা বলেন, ‘আগের পণ্য রপ্তানির সুযোগ থাকবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। নতুন করে বন্দরে আসা গার্মেন্টস পণ্য নিয়ে ট্রাক আটকা পড়েছি। শেষ পর্যন্ত কী হবে জানি না।রপ্তানিকারক ইদ্রিস আলী বলেন, ‘কলকাতা ও নবসেবা সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি কঠিন ও ব্যয়বহুল। আটকে পড়া রপ্তানি পণ্য নিয়ে বিপাকে পড়েছি।’ হঠাৎ এমন সিদ্ধান্ত দুই দেশের মধ্যে বাণিজ্য ও সৌহার্দ্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। এত ক্ষতির শিকার দুই দেশের ব্যবসায়ীরা।বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, ‘শনিবার (১৭ মে) ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে গার্মেন্টস, তুলা, সুতির বর্জ্য, কার্ড ও প্লাস্টিক ও কাঠের তৈরি আসবাবপত্র, ফল জাতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ভারত সরকারের নিষেধাজ্ঞার পর বেনাপোল বন্দরে শতাধিক রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ভারত সরকারকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাণিজ্য সহজ করার দাবি জানাচ্ছি।’বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আশরাফ আলী বলেন, ‘ভারত সরকারের নিষেধাজ্ঞার পর শনিবার সকাল থেকে কোন গার্মেন্টস শিল্পের পণ্য ভারতে ঢোকেনি। তবে বেশ কিছু ট্রাক বন্দর ও বন্দর সড়কে দাঁড়িয়ে আছে জানতে পেরেছি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহেশখালী-কুতুবদিয়া আসন নিয়ে এখনো হিসাব-নিকাশ
মহেশখালী-কুতুবদিয়া আসন নিয়ে এখনো হিসাব-নিকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। দীর্ঘ রাজনৈতিক নীরবতার পর সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানে Read more

চলন্ত ট্রেন থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা
চলন্ত ট্রেন থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা

চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ছিনতাইকারীরা সবকিছু লুট করে ট্রেন থেকে ফেলে দেয় শিহাব নামের এক যুবককে। পরে সেখানে অচেতন আহত অবস্থায় Read more

ফরিদপুরে এনসিপির প্রধান সমন্বয়কারী আ.লীগ নেত্রীর মেয়ে
ফরিদপুরে এনসিপির প্রধান সমন্বয়কারী আ.লীগ নেত্রীর মেয়ে

ফরিদপুরে সদ্যঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মো. সোহেল রানা। সম্প্রতি Read more

গাইবান্ধায় নববধুকে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭
গাইবান্ধায় নববধুকে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৮ বছর বয়সী এক নববধূকে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ওই নববধূকে উন্নত Read more

মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে একটি পিকআপ ও গাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।শুক্রবার (২০ মার্চ) Read more

এআই-এর কারণে হারিয়ে যাবে কিছু পেশা: স্যাম অল্টম্যান
এআই-এর কারণে হারিয়ে যাবে কিছু পেশা: স্যাম অল্টম্যান

বিশ্বজুড়ে প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে বদলে যাচ্ছে কর্মক্ষেত্রের চেহারা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রসার নিয়ে এবার সরাসরি সতর্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন