যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কীভাবে হতে চাই? সেটা কীভাবে বৈধ হয়? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।আজ সোমবার (১৯ মে) দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে উদ্দেশ করে একটি পোস্ট দিয়েছেন সারজিস। যেখানে তিনি এই প্রশ্নগুলো রাখেন।ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন– ইশরাক ভাইকে আমি চিনতাম সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে। যেদিন হাসিনার পুলিশের হাত থেকে বুক চিতিয়ে নিজের কর্মীকে ছিনিয়ে আনলেন, সেদিন থেকে ইশরাক ভাইকে আমি তার পরিচয়ে চিনি, রাজনীতিবিদ হিসেবে চিনি। তার সাথে একাধিকবার কথা হয়েছে। গতানুগতিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বাংলাদেশের পার্সপেক্টিভে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের অন্য দশজন নেতার মতো গতানুগতিক চিন্তাধারার মনে হয়নি।তিনি (ইশরাক) অনেক ক্ষেত্রেই সত্যটাকে অকপটে স্বীকার করেছেন, ইভেন সেটা দলের বক্তব্যের সাথে না মিললেও। বিভিন্ন রাজনৈতিক দলে এই প্রজন্মের যারা আছেন, তাদের থেকে সময়ের, জনগণের ও আমাদের প্রত্যাশাটা অন্যদের তুলনায় বেশি। ইশরাক ভাই তাদের মধ্যে অন্যতম।তিনি আরও বলেন– বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে এবং এটাই সত্য যে বিগত তিনটা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কীভাবে হতে চাই? সেটা কীভাবে বৈধ হয়? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি!তাহলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) শুধু ইশরাক ভাই কেন, সকল জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, ওয়ার্ড ও সংসদীয় আসনে সবাইকে তাদের জায়গা ফিরিয়ে দেয়া উচিত। মেয়র হয়ে সাময়িক ক্ষমতার ব্যবহার করা, সুযোগ-সুবিধা ভোগ করা; এসবের দিকে তাকিয়ে সামান্য কয়েক দিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলোকে ইশরাক ভাই যদি বৈধতা দেন, তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে।সারজিস বলেন– আমি বিশ্বাস করি, তিনি তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তায় এই মাইলস্টোনগুলো ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন। কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সো-কল্ড বৈধ মেয়র হিসেবে বসে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এতো বড় একটি দাগ লাগাবেন কিনা, সেই সিদ্ধান্ত তাকেই নেয়া উচিত।একটি বিষয় বিচারাধীন প্রক্রিয়ায় থাকাকালীন স্থানীয় নেতাকর্মীদের দিয়ে নগর ভবনের সামনে এর চেয়ে কয়েকগুণ বড় বিক্ষোভ কিংবা অবস্থান কর্মসূচি এখন যেমন করছেন, আগামীতেও তিনি করতে পারবেন। সেই তুমুল জনপ্রিয়তা তার আছে। কিন্তু এই জনপ্রিয়তাকে তিনি অপরাধের বৈধতা উৎপাদনে ব্যবহার করতে পারেন না। তার সাথে এটা যায় না।জাতীয় নাগরিক পার্টির এ নেতা উল্লেখ করেন– উপদেষ্টা আসিফ মাহমুদের কথা চিন্তা করে না হোক, অভ্যুত্থানের সামনের সারির আপোষহীন একজন নেতৃত্ব ও যোদ্ধার কথা চিন্তা করে হলেও তার স্থানীয় কিছু কর্মীদের মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করাতে পারেন না, অপমানিত করাতে পারেন না, গালিগালাজ করাতে পারেন না, বাবা-মা তুলে কথা বলাতে পারেন না। এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থী না। পরোক্ষভাবে এই দায় তার ওপরেও বর্তায়।সারজিস বলেন– যারা আগামী প্রজন্মকে পথ দেখাবে বলে আমরা বিশ্বাস করি, তারাই যদি বিগত অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেয়ার জন্য নিজেদের সক্ষমতার অপব্যবহার করে, তাহলে এটি বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় ঐতিহাসিক দায় তৈরি করবে। ইশরাক ভাই সেই দায় সারাজীবনের জন্য বহন করবেন কিনা, সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।তিনি আরও উল্লেখ করেন, আমরা তাকে ব্যক্তিত্বের আনকম্প্রোমাইজের জায়গা থেকে যে উচ্চতায় প্রত্যাশা করি, এসব গতানুগতিক কালচার পলিটিক্সের কারণে সেটা তিনি নির্দ্বিধায় হারাবেন। রাজনৈতিক দীর্ঘ পথ চলার প্রারম্ভেই ক্ষমতার সাথে নীতির নেগোসিয়েশন- সাদেক হোসেন খোকার উত্তরসূরির মানায় না, ইশরাক ভাইয়ের মানায় না।প্রসঙ্গত, ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে চার দিন ধরে আন্দোলন করছে ইশরাকের সমর্থকরা। আজ নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছে তারা। এ সময় তাদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়।আন্দোলনকারীরা জানান, ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ গ্রহণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন ইশরাক হোসেন। সেখানে তিনি বলেন, মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় বাক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস

দক্ষিণ লেবাননের আল-মাসাইলেহ সড়কের পাশে ছয়টি ভারী যন্ত্রপাতি স্থাপনায় বিমান হামলা চালিয়ে ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার Read more

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধস, নিহত বেড়ে ৪৫
ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধস, নিহত বেড়ে ৪৫

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়ে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আরও কয়েকজনের Read more

খানসামায় পানি নিষ্কাশন বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী
খানসামায় পানি নিষ্কাশন বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া কায়েমপুর শাহপাড়ায় সরকারি পাকা রাস্তার কালভাটের দুই মোখায় জোরপূর্বক বালু ফেলে দিয়ে পানি প্রবাহ বন্ধ করার Read more

ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২২ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি ও Read more

ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার
ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, দেশটির পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা। তিনি জোর দিয়ে বলেন, ইরানে Read more

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান-ভারত সামরিক সংঘর্ষ থামলেও দুপক্ষের মধ্যে কমেনি উত্তেজনা। দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান এই আঞ্চলিক পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন