ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৪র্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থিরা। আন্দোলনকারীরা নগরভবনের প্রধান ফটক আটকে দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। ফলে সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না।রোববার (১৮ মে) সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরভবনের প্রধান ফটকের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা নগরভবনের সামনে জড়ো হচ্ছেন। বাইরে অবস্থান নিয়ে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানাচ্ছেন তারা। এ সময় ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।কর্মসূচিতে অংশ নেওয়া যাত্রাবাড়ীর বাসিন্দা এমদাদুল হক জানান, ইঞ্জিনিয়ার ইশরাক জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। আমরা তাকে দ্রুত মেয়র হিসেবে দেখতে চাই। তার বিষয়টি কত দিন এভাবে আটকে রাখবে? সরকারের কাছে আমাদের প্রশ্ন, কেন তাকে এখনো শপথ গ্রহণ করানো হচ্ছে না? শপথ যত দিন পড়ানো হবে না, তত দিন আমরা রাজপথ ছাড়ছি না। যদি এটা নিয়ে কোনো টালবাহানা হয়, আমরা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হব।এদিকে গতকাল শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানের নিয়োগ পরীক্ষায় অভিনব জালিয়াতি, ১৩ জন বহিষ্কার
বিমানের নিয়োগ পরীক্ষায় অভিনব জালিয়াতি, ১৩ জন বহিষ্কার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে গ্রেফতার Read more

আনোয়ারায় সংঘর্ষ মামলায় আ.লীগ নেতাসহ আটক ২
আনোয়ারায় সংঘর্ষ মামলায় আ.লীগ নেতাসহ আটক ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের এক সহ-সভাপতিসহ দুইজন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার Read more

মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের Read more

অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি
অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি

পাকিস্তানের বিরুদ্ধে আবারো অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা।আজ Read more

টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩
টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের Read more

ঈদে কারাবন্দিদের জন্য ৩ দিনের বিশেষ আয়োজন
ঈদে কারাবন্দিদের জন্য ৩ দিনের বিশেষ আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের কারাবন্দিদের জন্য ৩ দিনব্যাপী বিশেষ খাবার ও বিনোদনের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকাসহ বিভাগের ১৭টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন