পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানের ২৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। দেশটির পাঞ্জাব রাজ্যের ঘরুয়ানে অবস্থিত চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাজ্যসভার সদস্য সৎনাম সিংহ সন্দু বলেন, তুরস্ক ও আজারবাইজানের তরফে পাকিস্তানের প্রতি যে সমর্থন এসেছে, তা ভারতের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাই আমরা ওই দুই দেশের সব শিক্ষাগত চুক্তি বাতিল করেছি।তিনি ভারতীয় শিক্ষার্থীদের অনুরোধ করেন যেন তারা তুরস্ক বা আজারবাইজানে উচ্চশিক্ষার জন্য না যান এবং বরং ‘ভারতবান্ধব’ দেশগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেন।চুক্তি বাতিল হওয়া এই ২৩টি সমঝোতা স্মারকের আওতায় ছিল শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও শিক্ষক-শিক্ষিকা বিনিময় কার্যক্রম। উল্লেখ্য, পেহেলগাম হামলার পর পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়েছে আজারবাইজান ও তুরস্ক। তুরস্ক আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো পাকিস্তানের দাবিকে সমর্থন করে, আর আজারবাইজান ভারত-পাকিস্তান উত্তেজনায় ইসলামাবাদের দৃষ্টিভঙ্গির পক্ষে অবস্থান নেয়।সূত্র: হিন্দুস্তান টাইমসএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের
বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে মঙ্গলবার। তবে অনুশীলনের Read more

বিশ্বের ১০০ কোটির বেশি মানুষ মানসিক রোগে আক্রান্ত
বিশ্বের ১০০ কোটির বেশি মানুষ মানসিক রোগে আক্রান্ত

বিশ্বের প্রায় ১ বিলিয়নেরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য ব্যাধি নিয়ে বসবাস করছে, উদ্বেগ এবং বিষণ্ণতার মতো পরিস্থিতিগুলো প্রচুর মানবিক ও Read more

কাউখালীতে অর্ধ লক্ষাধিক টাকার বেড় জাল জব্দ করেছে প্রশাসন
কাউখালীতে অর্ধ লক্ষাধিক টাকার বেড় জাল জব্দ করেছে প্রশাসন

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার করে।জাটকা সংরক্ষন উপলক্ষে রবিবার (৬ Read more

কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু
কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড়ের পূর্ব পাশে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক চোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন