পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের কারাবন্দিদের জন্য ৩ দিনব্যাপী বিশেষ খাবার ও বিনোদনের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকাসহ বিভাগের ১৭টি কারাগারে এসব আয়োজনের তদারক করছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।বৃহস্পতিবার (০৫ জুন) গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ঈদের আগের দিন কারাগার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান, দুস্থ বন্দিদের মধ্যে নতুন পোশাক বিতরণ, কিরাত, আজান, সিরাত ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।ঈদের দিন বন্দিদের জন্য পরিবেশিত হবে উন্নতমানের খাবার—দুপুরে থাকবে মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, কোমল পানীয়, সালাদ, মিষ্টান্ন, পান-সুপারি। দিনের শুরুতে নাশতায় থাকবে পায়েস ও মুড়ি। এ ছাড়া তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যার একটি বন্দিদের জন্য এবং দুটি কারা স্টাফদের জন্য। ঈদের দিন আত্মীয়স্বজনদের হাতে সুভেনির ও উপহারও পৌঁছে দেওয়া হবে আরপি গেটের মাধ্যমে। ঈদের দ্বিতীয় দিন আত্মীয়দের পাঠানো খাবার বন্দিদের মধ্যে বিতরণ করা হবে। তৃতীয় দিন আয়োজন করা হবে “প্রিজন ম্যারাথন-২০২৫”। এতে অংশ নেবেন কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুদ বলেন, বন্দিদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত খাবার ও আনন্দ আয়োজন থাকবে। একইসঙ্গে সারাদেশের কারাগারগুলোতেও বন্দিদের ঈদের আনন্দে অংশ নিতে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।ঢাকা বিভাগের আওতাধীন কারাগারগুলোর মধ্যে রয়েছে: ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন: ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি
ডাকসু নির্বাচন: ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার Read more

নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ
নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ

কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেত থেকে রৌজা মনি (০৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে Read more

৬ বছর পর মুখোমুখি ট্রাম্প-জিনপিং, যেসব বিষয়ে আলোচনা হবে
৬ বছর পর মুখোমুখি ট্রাম্প-জিনপিং, যেসব বিষয়ে আলোচনা হবে

 ছয় বছর পর মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার বুসান নগরীতে Read more

পাবনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু
পাবনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত একজন মৃত্যুবরণ করেছেন।শুক্রবার (২৪ অক্টেবর) Read more

পুঠিয়ায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
পুঠিয়ায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলার পাঁচাআনী পাড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই বিষয়ে এরই মধ্যে Read more

ডিএমপির ৪ থানার ওসিকে বদলি
ডিএমপির ৪ থানার ওসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন