মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শ্রীনগর বাজারে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।এ সময় তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগুন লাগার প্রকৃত কারণ নির্ণয় করা। ফায়ার সার্ভিস তদন্ত প্রতিবেদন দেবে, এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনউদ্দিন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিএনপি নেতা আবুল কালাম কানন।উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৮০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই: ড. ইউনূস
নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই নির্বাচনকে তিনি অবাধ ও Read more

‘আমরা খেলি বলেই বিসিবি টাকা পায়’
‘আমরা খেলি বলেই বিসিবি টাকা পায়’

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বলে জানিয়েছে বিসিবি। এরপর বিসিবির আয় নিয়ে একটি বক্তব্য দিয়েছেন জাতীয় দলের Read more

ইসরায়েলের গোপন খননকাজ, আল-আকসার কিছু অংশ ধসে পড়ার শঙ্কা
ইসরায়েলের গোপন খননকাজ, আল-আকসার কিছু অংশ ধসে পড়ার শঙ্কা

ইসরায়েলের লাগাতার খননকার্যের কারণে আল-আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে জেরুজালেম প্রশাসন। একই সঙ্গে শেখ জাররাহ মহল্লায় Read more

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। Read more

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ঠাকুরগাঁওয়ে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন