ঠাকুরগাঁওয়ে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী একটি বালুবোঝাই ট্রাকের সামনের চাকা হঠাৎ ব্লাস্ট হয়ে যায়। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বিপরীত দিক থেকে আসা রংপুর-ঠাকুরগাঁও রুটের বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে দু-একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।দুর্ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ
কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ

যশোরের চৌগাছা কাঁচামাল হাটে মডেল মসজিদ নির্মাণের অভিযোগে যশোর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আটজনকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। একই Read more

ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে, এমন প্রলোভনে যোগ দিবো না: জাহিদ হোসেন
ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে, এমন প্রলোভনে যোগ দিবো না: জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অনেকেই বলছেন তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। তাদের প্রলোভনে Read more

গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

গাজীপুরের গাছা থানার শরীফপুর রোডে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা Read more

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া Read more

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ৫০% শুল্কারোপের অহ্বান ভারতীয় নেতার
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ৫০% শুল্কারোপের অহ্বান ভারতীয় নেতার

যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের জবাবে ভারতীয় কংগ্রেসের নেতা ও সংসদ সদস্য শশী থারুর ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ‘৫০ শতাংশ Read more

বরগুনায় নির্বাচন অফিসে আগুন, নথিপত্র পুড়ে ছাই
বরগুনায় নির্বাচন অফিসে আগুন, নথিপত্র পুড়ে ছাই

বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও ইলেকট্রনিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন