নওগাঁ শহরের তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে সেকেন্ডারি এডুকেশন  ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ঝঊউচ) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (চইএঝও) স্কীমের আওতায় শিক্ষার মান্নোয়নের জন্য ৫লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়।বরাদ্ধকৃত অর্থের একটি অংশ শিক্ষকদের জন্য, অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য, নিরাপদ পানি, বিজ্ঞানাগার, পাঠাগার ও মেয়েদের কমন রুমের উন্নয়নে ব্যায় করার কথা উল্লেখ রয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, নওগাঁর তপোবন বালিকা উচ্চ বিদালয় এসব খাতে ভূয়া বিল ভাউচার দেখিয়ে সিংহভাগ অর্থই আত্মসাৎ করেছেন। একটি ভাউচারে ২০০এউচ জঙ মিক্সিং মেশিন ক্রয় বাবদ খরচ দেখিয়েছেন ৭৬হাজার টাকা। যার বর্তমান বাজার মূল্য ৩০হাজারেরও কম। ২টি বুক সেলফ বাবদ ৪০হাজার টাকা ও অপরদুটি ভাউচারে ৫৫হাজার টাকার বই ক্রয় দেখালেও বাস্তবে ৫হাজার টাকার বইও খুঁজে পাওয়া যায়নি।এদিকে অসহায় মেধাবী ১৫জন শিক্ষার্থীদের জন্য ৭৫হাজার টাকা বরাদ্ধ থাকলেও ১২জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে ৬০হাজার টাকা। অপরদিকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা ও উপকরন কেনা বাবদ ৫০ হাজার টাকা বরাদ্ধ থাকলেও তার কোন হদিস মিলেনি।স্থানীয় জুয়েল হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল হাকিমসহ একাধিক অবিভাবকরা বলেন, বিদ্যালয়ে বরাদ্দগুলো দেওয়া হয়েছে উন্নয়ন এর জন্য। আর সেগুলো পকেটে ভরাচ্ছেন শিক্ষকরা। মাত্র ৫লাখ টাকার মধ্যে যদি এমন করে তাহলে কেমন শিক্ষক তারা। যদি ঘটনা সত্য হয়ে থাকে তবে প্রশাসন তাদের বিরুদ্ধে দ্রুত যেন ব্যবস্থা গ্রহণ করেন।নাম না প্রাকাশে বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, কখন বরাদ্দ আসলো আর নতুন কি মেরামত বা ক্রয় করলো আমাদের বিদ্যালয়ের উন্নয়ন এর জন্য আমরা সঠিক জানিনা। তবে যদি বরাদ্দ এসেও থাকে তাহলে হয়তো অল্প কিছু কাজ করেছে।তপোবন বালিকা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আতিউর রহমান বলেন, বিগত কমিটির সময় বরাদ্ধ পেয়েছিলাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকল কাজ হয়েছে। তাতে কিছু ১৯-২০ হয়েছে এটা আমি স্বীকার করি। বিল ভাউচার গুলা সমন্বয় করা হয়েছে।নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ ওয়াসিউর রহমান বলেন, আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখবো। যদি বরাদ্ধকৃত টাকার ব্যায়ের খাতে অসঙ্গতি পাই তবে অব্যশই ব্যবস্থা গ্রহণ করা হবে।জেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ হোসেন বলেন, বরাদ্দকৃত টাকার অব্যশই স্বচ্ছতার সাথে শতভাগ কাজ করতে হবে। সেই সাথে উল্লেখিত কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের উন্নয়নে কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলোতে অনিয়ম করা হলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলে ফ্র‍্যাঞ্চাইজি কিনতে ১০ প্রতিষ্ঠানের আবেদন, নোয়াখালী নামেও আবেদন
বিপিএলে ফ্র‍্যাঞ্চাইজি কিনতে ১০ প্রতিষ্ঠানের আবেদন, নোয়াখালী নামেও আবেদন

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেওয়ার জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ, সোমবার (২৮ অক্টোবর)। শেষ দিন পর্যন্ত মোট ১০টি Read more

মুসলিম দেশগুলো জমি দিলে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে: মার্কিন রাষ্ট্রদূত
মুসলিম দেশগুলো জমি দিলে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে: মার্কিন রাষ্ট্রদূত

মুসলিম দেশগুলোর রয়েছে ইসরায়েলের তুলনায় ৬৪৪ গুণ বেশি জমি। তাই তারা চাইলে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য কিছু জমি দিতে পারে বলে Read more

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ
শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।শনিবার (৫ এপ্রিল) Read more

বের হয়েছিলেন মাগরিবের নামাজের উদ্দেশ্যে, বাড়ি ফিরলেন লাশ হয়ে
বের হয়েছিলেন মাগরিবের নামাজের উদ্দেশ্যে, বাড়ি ফিরলেন লাশ হয়ে

কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেলসড়কের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পালপাড়া রেললাইনের পাশে Read more

ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সাবেক শিক্ষার্থী আবু Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন। শনিবার (২৬ এপ্রিল) রোমের একটি হোটেলে তাদের মধ্যে সাক্ষাৎ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন