প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন। শনিবার (২৬ এপ্রিল) রোমের একটি হোটেলে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় তারা ২ দেশের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ঢাকা ও মারকোসুরভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা নিয়ে আলোচনা করেন তারা।এছাড়াও, ড. মুহাম্মদ ইউনূস ও মন্ত্রী লুবেতকিন যৌথভাবে তরুণদের বিনিয়োগে সম্পৃক্ত করা এবং সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি থ্রি-জিরো অর্জনে নিজেদের মধ্যে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।প্রসঙ্গত, গতকাল শনিবার প্রধান উপদেষ্টা ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আগে ও পরে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজার নিরাপদ যাত্রায় অদৃশ্য ভয়
কক্সবাজার নিরাপদ যাত্রায় অদৃশ্য ভয়

 ছুটির আমেজে ভরপুর থাকার কথা ছিল কক্সবাজার থেকে ঢাকামুখী ট্রেনযাত্রা। কিন্তু সেই পথই এখন অজানা আতঙ্কে মোড়ানো। সন্ধ্যা নামলেই জানালার Read more

অল-স্টার ম্যাচে না খেললে নিষিদ্ধ হতে পারেন মেসি
অল-স্টার ম্যাচে না খেললে নিষিদ্ধ হতে পারেন মেসি

যুক্তরাষ্ট্রে এমএলএস অল-স্টারসের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) মাঠে নামছে লিগা এমএক্স। তবে এ ম্যাচের আগে দুইটি অনুশীলন সেশনে অংশ Read more

এবার স্বর্ণের দামে নতুন মোড়
এবার স্বর্ণের দামে নতুন মোড়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান Read more

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে নাসা গ্রুপের শ্রমিকরা। এ সময় আশেপাশের প্রায় ১১টি Read more

‘মা, আমি যদি শহিদ হই, দাবি রাখবা না’ শহীদ রাসেলের শেষ কথা
‘মা, আমি যদি শহিদ হই, দাবি রাখবা না’ শহীদ রাসেলের শেষ কথা

আজ ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ রাসেল মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক এক বছর আগে—২০২৩ সালের ৫ আগস্ট, রাজধানীর যাত্রাবাড়ীতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন