নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় শাহাদাৎ (৩৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ মে) রাতে দেওভোগ সিটি পার্কের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।নিহত শাহাদাৎ শহরের জিমখানা এলাকার গেসুর ছেলে।প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে পার্কের ভেতরে বেশ কয়েকজন যুবকের মাদক নিয়ে ঝগড়া করছিলেন। ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন শাহাদাৎ। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, মাদক সেবন ও ব্যবসা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে ছুরিকাঘাতে শাহাদাৎ আহত হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাল-বিলে পানি সংকট, পাট জাগ দেয়া নিয়ে বিপাকে কাজীপুরের চাষিরা
খাল-বিলে পানি সংকট, পাট জাগ দেয়া নিয়ে বিপাকে কাজীপুরের চাষিরা

খাল-বিল আছে, আছে নদী-নালাও। কিন্তু বৃষ্টির অভাবে এগুলোতে পাট জাগ (পঁচানো) দেয়ার মতো পর্যাপ্ত পানি নেই। এতে করে চরম বিপাকে Read more

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশালের মুলাদীতে আলোচিত গৃহবধূ লিমা হত্যা মামলায় স্বামী সোহরাব হোসেন আকনের মৃত্যুদণ্ডের আদেশের রায় দিয়েছেন আদালত। রোববার (০৫ অক্টোবর) দুপুরে নারী Read more

কাজীপুরে দুইশ’ কৃষক পেলেন মাসকলাই বীজ ও সার
কাজীপুরে দুইশ’ কৃষক পেলেন মাসকলাই বীজ ও সার

সিরাজগঞ্জের কাজীপুরে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় Read more

কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি
কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি

জেন-জিদের ব্যাপক বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালে নতুন প্রধানমন্ত্রীর খোঁজ চলছে। এরমধ্যে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে Read more

ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে
ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে

বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতি কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে ২০০টি আধুনিক রেলকোচ Read more

ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান
ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান

গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন