গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক হয়। ট্রাম্পও বৈঠক নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল ছাড়া সব শক্তিধর দেশের নেতাদের নিয়ে এ বৈঠক সফল হয়েছে। এই সেই দল, যারা সমস্যার সমাধান করতে পারে।তবে গাজা সিটিতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিন ডজন ডজন ফিলিস্তিনি নিহত হচ্ছেন, আর হাজার হাজার মানুষকে জোরপূর্বক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।এ বৈঠকে অংশ নেন মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতারা। যদিও বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প চেয়েছিলেন আরব ও মুসলিম দেশগুলো গাজায় সেনা পাঠাতে সম্মত হোক। এতে ইসরায়েল সেখান থেকে সরে যেতে পারবে এবং উপত্যকার পুনর্গঠন ও পুনর্বাসনের অর্থ জোগাড় করা সম্ভব হবে।আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, বৈঠকের আলোচনার মূল লক্ষ্য ছিল গাজার যুদ্ধ বন্ধ করা ও স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা। পাশাপাশি গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং তীব্র মানবিক সংকট মোকাবিলাও আলোচনায় অগ্রাধিকারে ছিল।পরিকল্পনায় ইসরায়েলের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিষয়টি জানানো হয়েছে। ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সম্পৃক্ত রাখার বিষয়েও ভাবা হচ্ছে, যদিও ইসরায়েল আগেই জানিয়েছে তারা এটি মানবে না। পরিকল্পনায় হামাসের কোনো ভূমিকা নেই; যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, হামাসকে অবশ্যই নিরস্ত্র ও নির্মূল করতে হবে।এই বৈঠক এমন সময় হলো, যখন গাজায় দুই বছরের যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বব্যাপী প্রতিবাদের ঢেউ উঠেছে এবং বহু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এসব স্বীকৃতিকে সমালোচনা করেছে। গাজায় এ পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৩৮২ জন নিহত হয়েছেন।যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে দেশটি ক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে একা হয়ে পড়ছে। ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালসহ অন্যান্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র বলছে, এটি হামাসকে ‘হত্যাকাণ্ডের পুরস্কার’ দেওয়ার মতো। ট্রাম্প তার জাতিসংঘ বক্তৃতায় যুদ্ধের ‘তাৎক্ষণিক’ সমাপ্তির আহ্বান জানান, কিন্তু গাজার মানবিক সংকট নিয়ে কোনো মন্তব্য করেননি।জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অবশ্য এর উল্টো মন্তব্য করেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়া কোনো পুরস্কার নয়, বরং অধিকার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখলেই মৃত্যুদণ্ড
উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখলেই মৃত্যুদণ্ড

উত্তর কোরিয়া কঠোর আইন ও নিয়ন্ত্রণের জন্য বিশ্বজুড়ে আলোচিত।  বিদেশি চলচ্চিত্র ও টিভি সিরিজ দেখার মতো ঘটনায়ও দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান Read more

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় আগুন লাগার সংবাদ পায় Read more

গাজায় ইসরায়েলি সেনা নিহত, গুরুতর আহত আরও ৩
গাজায় ইসরায়েলি সেনা নিহত, গুরুতর আহত আরও ৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২ জুলাই) Read more

অস্ট্রিয়ার স্কুলে গুলি করে শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনকে হত্যা
অস্ট্রিয়ার স্কুলে গুলি করে শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনকে হত্যা

পশ্চিম ইউরোপের রাষ্ট্র অস্ট্রিয়ার গ্রাৎস শহরের একটি উচ্চমাধ্যমিক স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে Read more

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে অস্ত্রের মহড়ায় যুবক গ্রেফতার
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে অস্ত্রের মহড়ায় যুবক গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় সাইমন শরীফ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার Read more

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুখ খুলল তুরস্ক
পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুখ খুলল তুরস্ক

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে এখনও এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন