রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ফটক এলাকা থেকে অভিযান শুরু হয়।ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এবং শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে উদ্যানের ভেতরের কয়েক শ অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে।বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে থাকা সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এসব স্থাপনায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। তাই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।উল্লেখ্য, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলে ধাক্কা লাগায় কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এরপর রাতেই হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেন ঢাবি শিক্ষার্থীরা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা
ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা

ভোলায় দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে (৪৫) নিজ বাসায় নৃশংস Read more

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা
লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা

দীর্ঘদিন ধরে সংস্কারহীন পড়ে থাকা লক্ষ্মীপুর-জকসিন সড়কের দুরবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে সড়ক ও Read more

ফটিকছড়িতে সন্তানের হাতে মা খুন
ফটিকছড়িতে সন্তানের  হাতে মা খুন

চট্টগ্রামের ফটিকছড়িতে সন্তানের হাতে জুলেখা খাতুন (৫৫)  নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার  (৬   এপ্রিল) সকালে   চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে মাসুমের মৃত্যুর Read more

সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট
সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় জড়িত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত Read more

টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯
টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯

 যুক্তরাষ্ট্রের টেক্সাসে চারদিনের ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টা পর্যন্ত ১০৪ জনের মৃত্যুর খবর Read more

এএফসি অনূর্ধ্ব-২৩: ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-২৩: ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

সাতবারের মতো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে নেমেছে বাংলাদেশ। আগের ছয়বার কখনও মূল পর্বে উঠতে না পারা লাল-সবুজের দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন