স্মার্টফোন কেনার ঝামেলা এখন অতীত। স্মার্টফোনকে আগের চেয়ে আরও সাশ্রয়ী ও সবার হাতের নাগালে আনতে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক প্রথমবারের মতো নিয়ে এসেছে “স্মার্টফোন অন ইনস্টলমেন্ট” (সহজ কিস্তিতে স্মার্টফোন) অফার। এই উদ্যোগের আওতায় গ্রাহকরা ব্যাংক কার্ড ছাড়াই বাংলালিংক সেন্টার থেকে সহজ কিস্তিতে ফোরজি স্মার্টফোন কিনতে পারবেন। যাদের ক্রেডিট কার্ড নেই অথবা ব্যাংকিং সুবিধার বাইরে আছে দেশের এমন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য ফোরজি স্মার্টফোন সহজলভ্য করছে বাংলালিংক। পামপে, জেনেক্স, এবং আইস্মার্টুর সঙ্গে বাংলালিংকের কৌশলগত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। মাত্র ১৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে স্মার্টফোন কেনার সুযোগ থাকছে, আর বাকি অর্থ ৯ মাস পর্যন্ত কিস্তিতে পরিশোধ করা যাবে। ফলে টুজি বা থ্রিজি ফোন ব্যবহারকারীরা সহজেই ফোরজি নেটওয়ার্কে আপগ্রেড করতে পারবেন।বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, “আমরা স্মার্টফোন কেনার অর্থনৈতিক বাধা দূর করতে এবং ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছি। যাদের ব্যাংকিং সুবিধা নেই, তারাও এখন সহজে স্মার্টফোন কিনতে পারবেন।”এই অফারের আওতায় স্মার্টফোন কিনলে গ্রাহকরা পাচ্ছেন- ৩ মাসে ১৮ জিবি ইন্টারনেট ফ্রি, অরেঞ্জ ক্লাব গোল্ড টিয়ারে আপগ্রেড ও মাইবিএল অ্যাপে ১৫০ শতাংশ পর্যন্ত বোনাস।গ্রাহকরা সারাদেশে অবস্থিত যেকোনো বাংলালিংক সেন্টার থেকে আইটেল, টেকনো এবং ইনফিনিক্স ব্রান্ডের এর পছন্দের স্মার্টফোন কিস্তিতে কিনতে পারবেন। কিস্তিতে স্মার্টফোনে ক্রয়ের আবেদন প্রক্রিয়া খুবই সহজ। পামপে অ্যাপের মাধ্যমে খুব সহজেই এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে এবং মাত্র ৩০  মিনিটের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীর নিজ গ্রামে সংবর্ধনা পেলেন রাকসুর নবনির্বাচিত ভিপি জাহিদ
নীলফামারীর নিজ গ্রামে সংবর্ধনা পেলেন রাকসুর নবনির্বাচিত ভিপি জাহিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নীলফামারীর সন্তান মোস্তাকুর রহমান জাহিদকে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে Read more

বাউফলের তেঁতুলিয়া নদীর তিনটি পয়েন্টে শতাধিক অবৈধ বাঁধা জাল
বাউফলের তেঁতুলিয়া নদীর তিনটি পয়েন্টে শতাধিক অবৈধ বাঁধা জাল

পটুয়াখালীর বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বাঁধা জালের বিস্তার বেড়েছে। মাত্র ৫ কিলোমিটার নদী পথের তিনটি পয়েন্টে শতাধিক বাঁধা জালের Read more

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ Read more

নেত্রকোনায় অবৈধ ডিজেল মজুদ ভ্রাম্যমান আদালতের জরিমানা
নেত্রকোনায় অবৈধ ডিজেল মজুদ ভ্রাম্যমান আদালতের জরিমানা

নেত্রকোনায় জ্বালানি সংকটের মধ্যে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমান Read more

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে জামায়াত নেতাসহ নিহত ৩
কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় পারিবারিক জমি নিয়ে চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন