ভোলায় দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে (৪৫) নিজ বাসায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তার জানাজা নামাজ থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা করে আসামিদের দ্রুত গ্রেফতার করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইসলামী দলগুলো।রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় ভোলার সরকারি স্কুল মাঠে জানাজা নামাজ শেষে তার প্রতিষ্ঠিত মাওলানা এনামুল হক নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার মাঠে দাফন সম্পন্ন করা হয়।এর আগে, ইসলামী দলগুলো নোমানী হত্যাকাণ্ডের ঘটনায় ৩ দফা কর্মসূচি ঘোষণা করেন। দফাগুলো হলো, আগামীকাল সোমবার ভোলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়াও সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ ও শোক র‍্যালী শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান না হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচির সিদ্ধান্ত।এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নোমানী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম। দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ।উল্লেখ্য, গতকাল রাত ৯টায় এশা’রের নামাজ শেষে নিজ বাড়িতে মাওলানা আমিনুল হক নোমানীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তার মৃত্যুর খবরের পরপরই রাতে ইসলামী দলগুলো হাসপাতালের সামনে জড়ো হয়ে খুনিদের বিচার চেয়ে জটিকা মিছিল করেছেন। এসময় তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে খুনিদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলার প্রতি দাবি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
টাঙ্গাইলে ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে জর্ডান প্রবাসির মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ Read more

এক নারীকে স্ত্রী দাবি করা সেই দুই পুরুষের জামিন
এক নারীকে স্ত্রী দাবি করা সেই দুই পুরুষের জামিন

ভালোবাসার টানাপোড়েন যেন নাটকীয় দৃশ্যের জন্ম দিল যশোরে। এক নারীকে ঘিরে দুই স্বামীর আবেগঘন টানাহ্যাঁচড়ার পর অবশেষে আদালত তাদের দুজনকেই Read more

এবার চাকসুতে লড়বেন সাদিক কায়েমের ছোট ভাই
এবার চাকসুতে লড়বেন সাদিক কায়েমের ছোট ভাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু Read more

বাজারের ময়লা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে, দুর্ভোগে মানুষ
বাজারের ময়লা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে, দুর্ভোগে মানুষ

কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে। এ কারণে এক সময়ের খড়স্রোতা নদী ময়লা-আবর্জনা ও Read more

ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. নাহিদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার Read more

সৌদিতে ধ্বংস মার্কিন বিমানের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে
সৌদিতে ধ্বংস মার্কিন বিমানের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে

ইরানের হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে একটি বিধ্বস্ত মার্কিন এডব্লিউএসিএস বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন