বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা শহরের আশেকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগা মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের আয়োজন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ওলামায়ে কেরাম, মুসল্লি ও সাধারণ মানুষও অংশ নিয়ে মরহুমা খালেদা জিয়ার রুহের জন্য বিশেষ দোয়া করেন।অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। হাড়কাঁপানো শীতে প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে Read more

কোস্ট গার্ডের অভিযানে বরিশালে বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ
কোস্ট গার্ডের অভিযানে বরিশালে বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

বরিশালের হিজলায় মেঘনা নদীতে  সহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি Read more

সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ
সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যেক শহীদের কবরস্থানে লাগানো হয়েছে নিম, বকুল Read more

লিবিয়ায় শরণার্থী বহনকারী নৌকায় আগুনে ৫০ জনের প্রাণহানি
লিবিয়ায় শরণার্থী বহনকারী নৌকায় আগুনে ৫০ জনের প্রাণহানি

লিবিয়ার উপকূলে সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকায় আগুনে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, নৌকাটিতে মোট Read more

বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান
বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান

ভোলার চরফ্যাশনের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নুরে আলম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন