ভিসা জালিয়াতিতে অংশ নেওয়া বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নেওয়া এবং তাদের সেখানে আশ্রয়দাতা‌দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে বলে হুঁশিয়ার করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।সোমবার (২১ এপ্রিল) ঢাকার মা‌র্কিন দূতাবাস তাদের ফেসবু‌ক পেজে এক পো‌স্টে ট্রাম্প প্রশাসনের এ সতর্কবার্তা প্রকাশ করেছে। বার্তায় বলা হয়েছে, বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে মার্কিন সরকার। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না। যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৩০ জন পুরুষ ও একজন নারী। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।আজ রবিবার (৪ জানুয়ারি) বিকেল Read more

কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 
কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 

গাজীপুরের কোনাবাড়ীতে বন বিভাগের ৩.৩০ শতাংশ জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।স্হানীয় এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগ কর্তৃপক্ষের Read more

কাশ্মিরে হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ নেই: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
কাশ্মিরে হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ নেই: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

জম্ম-কাশ্মিরের পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ নেই বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে খেলার সূচি
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে খেলার সূচি

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (রোববার) সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।১ম টি-টোয়েন্টিবাংলাদেশ-পাকিস্তানসন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিকত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজজিম্বাবুয়ে-দক্ষিণ Read more

তারাগঞ্জে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
তারাগঞ্জে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন