দেশি মদ (বাংলা মদ) খেয়ে মুচি বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ছোট খাল পাড় হওয়ার সময় পানিতে ডুবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সূর্যেরগাঁও গ্রামের চিত্ত রঞ্জন দাস টুনু (৫২) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।শনিবার (০৯ আগস্ট) ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মধ্যে (থানা সংলগ্ন ও বৌলাই নদী সংলগ্ন) ফসল রক্ষা বাঁধ কেটে দিয়ে নৌকা চলাচলের জন্য তৈরি করা খালে এই ঘটনা ঘটেছে।নিখোঁজ টুনু উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের সূর্যেরগাঁও গ্রামের সুনিল দাসের ছেলে। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, তাহিরপুর বাজার নৌকা ঘাটের বরাবর ওপাড়ে রতনশ্রী গ্রামে একটি দেশীয় তৈরি বাংলা মদ তৈরি করে বিক্রি করে মুচি বাড়ি আছে। সেখানে নিখোঁজ টুনুসহ আরেকজন মদ খেতে যায় এবং খেয়ে ফিরে আসার পথে রতনশ্রী গ্রামে (থানা ও বৌলাই নদী সংলগ্ন) ফসল রক্ষা বাঁধ কেটে দিয়ে নৌকা চলাচলের জন্য তৈরি করা খালে পড়ে চিৎকার দেয়। এ সময় সাথে থাকা আরেকজন ও খালের পাড় সংলগ্ন বাড়ির লোকজন তার চিৎকার শুনে এগিয়ে গিয়ে তাকে আর পায়নি।এই বিষয়টি জানাজানি হওয়ার পরে নিখোঁজ টুনুর স্বজনরা ও পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। নিখোঁজের স্বজনরা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করলেও ফায়ার সার্ভিসের লোকজন রাত হওয়া, আবহাওয়া খারাপ থাকা ও ডুবুরি না থাকায় সকালে খোঁজাখুঁজি করবে বলে তারা চলে যান।তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফরিদ মিয়া জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়েছিলাম, দেখেছি তবে রাত হয়ে গেছে। বড় কথা, আমাদের স্টেশনে ডুবুরি নেই। সকালে ডুবুরি আসলে উদ্ধার কার্যক্রম শুরু করবো।তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিসের লোকজন সকালে খোঁজাখুঁজি করবে, তবে স্থানীয় ও নিখোঁজের স্বজনরা খোঁজাখুঁজি করছে।তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, এক ব্যক্তি নিখোঁজ রয়েছে শুনেছি, পুলিশ ঘটনা পরিদর্শন করেছে। তবে নিখোঁজের স্বজনরা খোঁজ করলেও এখনও জীবিত বা মৃত লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবিধান পরিবর্তনকে হুমকি নয়, গণতান্ত্রিক সত্য হিসেবে গ্রহণ করতে হবে: প্রধান বিচারপতি
সংবিধান পরিবর্তনকে হুমকি নয়, গণতান্ত্রিক সত্য হিসেবে গ্রহণ করতে হবে: প্রধান বিচারপতি

সংবিধান পরিবর্তনকে হুমকি হিসেবে নয়, বিচার বিভাগকে তা গণতান্ত্রিক সত্য হিসেবে গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ড. Read more

সোনারগাঁয়ে আলিফ লায়লার বাড়িতে ডাকাতি
সোনারগাঁয়ে আলিফ লায়লার বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া (৩৪) নামের এক সরকারি চাকরিজীবির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৪ Read more

টেস্টের দ্বিতীয় দিনে স্কোর বড় করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ
টেস্টের দ্বিতীয় দিনে স্কোর বড় করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড়ে লংকানদের চাপা দিতে দ্বিতীয় দিন মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু Read more

১৩ আগস্ট: নামাজের সময়সূচি
১৩ আগস্ট: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৩ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৯ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৮ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ শ্রমিক, ২ জনের অবস্থা আশঙ্কাজনক
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ শ্রমিক, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে দাহ্য তরল পদার্থের আগুনে দগ্ধ হয়ে ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন