ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০টায় নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির সড়াতৈলে দাফন করা হয়েছে। এর আগে রাত ১০টায় জানাজা অনুষ্ঠিত হয় জান্নাতুল বাকী কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদরাসা মাঠে। যেখানে মানুষের ঢল নামে। মাঠের আনাচে-কানাচে মানুষে ভরে যায়।জানাজা পড়ান সাম্যের আপন মামা মাওলানা জাহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ পরিবারের সদস্যবৃন্দ।ঢাকা থেকে সাম্যের প্রায় ৫০-৬০ জন বন্ধু তার মরদেহের সঙ্গে সিরাজগঞ্জে আসেন। উপস্থিত সবাই চোখের জলে প্রিয় বন্ধুকে বিদায় জানান। সাম্যের বন্ধু এস এম নাহিয়ার ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সাম্য সম্মুখ সারিতে থেকে লড়াই করেছে। নতুন করে স্বাধীন হওয়া এই দেশের রাজপথেই তার রক্ত ঝরল, এটা মেনে নেওয়া যায় না।জানাজার আগে বক্তব্য দেওয়ার সময় ছাত্রদল নেতারা সাম্যের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাম্যের এই নিষ্ঠুর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ছাত্রদল এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে।পরিবারের পক্ষে সাম্যের চাচা মো. মাহবুব বলেন, আমার ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই সব সত্য দ্রুত প্রকাশ হোক।বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম মুঠোফোনে বলেন, সাম্য আমাদের গণতন্ত্রের লড়াইয়ের সাহসী সৈনিক ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই।নিহতের বড় ভাই সর্দার আমিনুল ইসলাম বলেন, ঢাকা থেকে তার এতো বন্ধু এসেছে, আমি কল্পনাও করিনি। সবাই ওকে ভালোবাসতো, ওর জন্য দোয়া করবেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহিপুরে খাল ভরাটে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
মহিপুরে খাল ভরাটে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী মহিপুর থানার ধোলাই মার্কেট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা Read more

‘অস্থির’ বেলুচিস্তানে ৩ সপ্তাহের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান
‘অস্থির’ বেলুচিস্তানে ৩ সপ্তাহের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান

বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাস কবলিত রাজ্য বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত ৩ Read more

উল্লাপাড়ায় জামায়াত-শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির বিক্ষোভ
উল্লাপাড়ায় জামায়াত-শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির বিক্ষোভ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর জামায়াতের নেতাকর্মীদের হামলার ঘটনায় জড়িত হাফিজুর রহমান (৩৪)  কে গ্রেপ্তার Read more

মির্জাপুরে ৩৫ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
মির্জাপুরে ৩৫ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে শারীরিক প্রতিবন্ধী ৩৫ জন নারী-পুরুষদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক Read more

এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু
এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু

এবার জেন-জি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় শনিবার (২০ সেপ্টেম্বর) সরকারবিরোধী শত শত বিক্ষোভকারীর Read more

এসএ গেমসের পরেই ‘বাংলাদেশ গেমস’ আয়োজনের পরিকল্পনা
এসএ গেমসের পরেই ‘বাংলাদেশ গেমস’ আয়োজনের পরিকল্পনা

দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৪তম আসর বসতে যাচ্ছে ২০২৬ সালের জানুয়ারিতে।  দীর্ঘদিন পর আবারও এই টুর্নামেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন