জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, কিছু একটা ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না। এ ক্ষেত্রে সরকার কঠোর হবে।বুধবার (১৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা মাহফুজ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দ্রুতই প্রধান উপদেষ্টা বৈঠক করবে। বৈঠকে শিক্ষার্থীদের ৩ দফা দাবির বিষয়ে সমাধান করার চেষ্টা করা হবে। যেকোনো যৌক্তিক আন্দোলনের বিষয়ে সরকার কথা শুনবে। কিছু হলেই যমুনায় চল, এমন আর হবে না। সরকার কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে।এর আগে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে হামলার শিকার হোন উপদেষ্টা। তার দিকে পানির বোতল ছুঁড়ে মারা হয়। এরপর সেখান থেকে কথা না বলে তিনি চলে আসেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি চক্র তার ওপরে আক্রমণ করেছে বলেও অভিযোগ করেন উপদেষ্টা মাহফুজ। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে একটি পক্ষ ঢুকে আন্দোলনকে স্যাবোটাজ করার চেষ্টা করছে, তারা কারা তাদের নাম বলতে চাই না।তিনি বলেন, আমি বিশ্বাস করি যারা আমার ওপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয়, আন্দোনকারীদের মাঝে থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত।উল্লেখ্য, আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল রাত ৯টার দিকে সরকারের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ বলেন, সরকার শান্তিপূর্ণ আলোচনায় বিশ্বাসী, কিন্তু সহিংসতার কোনো স্থান নেই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত

জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণে ১১৪ জনের মরদেহ উত্তোলন করা হবে। এরইমধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।সোমবার (৫ Read more

প্রধান উপদেষ্টার সফরে ইতালিতে অভিবাসন সংকটের সমাধানের আশা প্রবাসীদের
প্রধান উপদেষ্টার সফরে ইতালিতে অভিবাসন সংকটের সমাধানের আশা প্রবাসীদের

ইতালিতে দিন দিন বাড়ছে অনিয়মিত প্রবাসী বাংলাদেশির সংখ্যা। দেশটিতে বসবাস করা প্রবাসীরা বলছেন, কাজের সুযোগ থাকলেও অদক্ষ আর অবৈধ বাংলাদেশিরা Read more

জনবল-ঔষধ সংকটে বাবুগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অচলাবস্থা
জনবল-ঔষধ সংকটে বাবুগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অচলাবস্থা

গত ছয় মাস ধরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর, কেদারপুর, চাঁদপাশা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নে চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা Read more

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি

দীর্ঘ ৩ বছর ৪ মাস ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন অস্ত্র ও পর্ণগ্রাফি Read more

ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন
ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে ঢাকা-৬ Read more

অধিকারের প্রশ্নে আপস নয়: বিসিবি সভাপতি
অধিকারের প্রশ্নে আপস নয়: বিসিবি সভাপতি

নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফর না করার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৭ জানুয়ারি) যুব ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন