হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদায়ি নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলছেন, গত অর্থবছরে বিমানবন্দরটি আয় করেছে প্রায় তিন হাজার কোটি টাকা, যা তার আগের অর্থবছরের চেয়ে ১১ শতাংশ বেশি। বছরে ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা থাকা এই বিমানবন্দর দিয়ে গত বছর যাতায়াত করেছেন এক কোটি ২০ লাখ যাত্রী। থার্ড টার্মিনাল চালু হলে যাত্রীসংখ্যা ও সেবার মান আরো বাড়বে।বুধবার (১৪ মে) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান গ্রুপ ক্যাপ্টেন কামরুল।বিদায়ি নির্বাহী পরিচালক কামরুল ইসলামকে বিদায় সংবর্ধনা ও নতুন নিয়োগপ্রাপ্ত নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদকে স্বাগত জানাতে বুধবার অনুষ্ঠানটির আয়োজন করে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ (এটিজেএফবি)।বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামকে ২০২২ সালের ২২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শাহজালাল বিমান বন্দরের নির্বাহী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করে সরকার। তার সময়ে বিমান বন্দরের সেবার মান উন্নয়নের বিষয়টি যাত্রী মহলে প্রশংসা পেয়েছে। ২০২৪ সালের সরকার পরিবর্তনের আগের ও পরের অস্থির সময়েও শক্ত হাতে বিমানবন্দর চালু রাখতে নেতৃত্ব দেন কামরুল ইসলাম।কামরুল ইসলাম বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে ৮০ লাখ যাত্রীসেবার সক্ষমতা রয়েছে। তারপরও গত বছর এই বিমানবন্দর দিয়ে রেকর্ড ১ কোটি ২০ লাখ যাত্রী যাতায়াত করেছেন।ফলে গত (২০২৩-২০২৪) অর্থবছরে আয় হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা। যা এর আগের (২০২২-২০২৩) অর্থবছরের চেয়ে ১১ শতাংশ বেশি।শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা বেড়েছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘আমি আমার মেয়াদে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছিলাম। ফলস্বরূপ, ৮৫ শতাংশেরও বেশি লাগেজ এখন স্ট্যান্ডার্ড সময়ের মধ্যে (১ ঘণ্টা) যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়, যা স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। যাত্রীসেবা বাড়াতে যে হটলাইন চালু করা হয়েছিল তাতে এখন যাত্রীদের ছোটখাট অভিযোগ আর প্রশ্নগুলোর নব্বই শতাংশর নিস্পত্তিই টেলিফোনে করা সম্ভব হচ্ছে।’শাহজালাল বিমান বন্দরের নবনিযুক্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ বিমানবন্দরে স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সাথে যাত্রীসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘একটি বিমানবন্দর হল একটি দেশের প্রতিচ্ছবি। ফলে বিমানবন্দর দেখেই একটি দেশ সম্পর্কে ধারণা পান বিদেশীরা। তাই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক মান বজায় রেখে অপারেশন শুরু করার চ্যালেঞ্জ নিতে চাই।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ দফা দাবি না মানায় বাকৃবিতে রেললাইন অবরোধ
৬ দফা দাবি না মানায় বাকৃবিতে রেললাইন অবরোধ

স্নাতক কৃষিবিদদের পেশাগত অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনের দাবিতে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৩ Read more

গণহত্যাকারী হিসেবে হাসিনার নাম পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে: উপদেষ্টা আসিফ
গণহত্যাকারী হিসেবে হাসিনার নাম পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে: উপদেষ্টা আসিফ

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ Read more

গাজামুখী নৌবহর রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে স্পেন-ইতালি
গাজামুখী নৌবহর রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে স্পেন-ইতালি

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) ওপর ড্রোন হামলার ঘটনা ঘটছে। জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত Read more

খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা Read more

মধ্যরাত থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
মধ্যরাত থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রতিবছর ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত মধ্যরাত) Read more

ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছর কারাদণ্ড
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছর কারাদণ্ড

প্রতারণার আরও একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন