ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) ওপর ড্রোন হামলার ঘটনা ঘটছে। জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবার নৌবাহিনী পাঠাচ্ছে ইতালি ও স্পেন।জিএসএফ প্রায় ৫০টি বেসামরিক জাহাজ নিয়ে এগোচ্ছিল। গত বুধবার রাতে বলা হয়, ইসরায়েলি ড্রোন ও বিমান তাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। যাত্রীরা বলেন, নিচু উড়ন্ত ড্রোনগুলো তাদের নৌকাগুলোর কাছাকাছি এবং উপরে ফ্ল্যাশব্যাংয়ের মতো বিস্ফোরক এবং অন্যান্য ‘অজ্ঞাত বস্তু’ ফেলে দেয়। এছাড়াও ইচ্ছাকৃতভাবে রেডিও জ্যামিংয়ের কারণে জাহাজগুলোর মধ্যে যোগাযোগে ব্যাপক বাধা সৃষ্টি করে।স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, তার দেশের নৌবাহিনী ইতালির সঙ্গে যোগ দিয়ে ফ্লোটিলাকে সুরক্ষা দিতে যুদ্ধজাহাজ পাঠাবে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অবশ্যই মানতে হবে এবং এই সাহায্য মিশনে অংশ নেওয়া ৪৫টি দেশের নাগরিকদের ভূমধ্যসাগরে নিরাপদে চলাচলের পূর্ণ অধিকার রয়েছে। খবর আল জাজিরার।সানচেজ আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার আমরা কার্টাহেনা থেকে একটি নৌ জাহাজ পাঠাব, যার কাছে ফ্লোটিলাকে সহায়তা করার বা উদ্ধার অভিযান পরিচালনার সমস্ত সরঞ্জাম থাকবে।এদিকে ইতালির নৌবাহিনী জানিয়েছে তারা ফ্লোটিলার যেকোনো সম্ভাব্য উদ্ধার অভিযানে সহায়তার জন্য একটি ফ্রিগেট পাঠাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো আগের রাতের হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, আমরা একটি জাহাজ পাঠিয়েছি এবং অন্যটি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। ফ্লোটিলায় ইতালির বামপন্থী বিরোধী দলের দুজন আইনপ্রণেতাও রয়েছেন।ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, ফ্লোটিলায় মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক এবং সুইডিশ জলবায়ু প্রচারক গ্রেটা থুনবার্গের পাশাপাশি ইতালির নাগরিক, আইনপ্রণেতা এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরাও রয়েছেন।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ইতোমধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়েছে। তারা বলেছে, তাদের যেকোনো অভিযান আন্তর্জাতিক আইন এবং সম্পূর্ণ সতর্কতার নীতি মেনে পরিচালিত হতে হবে। এক বিবৃতিতে জিএসএফ বলেছে, ইসরায়েলের ভয় দেখাবার কৌশল বারবার ব্যবহার করার চেষ্টা কাজ করবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুনারুঘাটে সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরায় পর্যটনের বিপুল সম্ভাবনা
চুনারুঘাটে সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরায় পর্যটনের বিপুল সম্ভাবনা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা-কালেঙ্গা, সাতছড়ি জাতীয় উদ্যান, সবুজ চা বাগানে গালিছা বিছানো উঁচু-নিচু টিলা আর Read more

বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ
বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ

আজ ৩১ অক্টোবর। বিশ্ব মিতব্যয়িতা দিবস। সারা বিশ্বে প্রতি বছরের মতো এবারও হচ্ছে বিশ্ব সঞ্চয় দিবস বা বিশ্ব মিতব্যয়িতা দিবস Read more

সব ভুলে শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া
সব ভুলে শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের রাজনীতিতে চার দশকেরও বেশি সময়ের 'প্রবল প্রতিপক্ষ' হিসেবেই নিজেদের অবস্থান তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও এখনকার অন্তর্বর্তী Read more

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তর পাড়া এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদুল ইসলাম (৪২) নামে এক Read more

দেশে ইন্টারনেটের খরব কমছে আরও তিন স্তরে
দেশে ইন্টারনেটের খরব কমছে আরও তিন স্তরে

 দেশে নতুন তিনটি স্তরে ইন্টারনেটের খরচ কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। আইটিসি, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে মূল্য হ্রাস করবেন Read more

আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ
আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এনিয়ে ক্ষোভ প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন