প্রতারণার আরও একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাঁদের ৫ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার পর রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ নিয়ে প্রতারণার পৃথক ৫টি মামলায় রাসেল ও শামীমা নাসরিনের ১২ বছর কারাদণ্ড দেওয়া হলো।এর আগে সর্বশেষ গত ১৪ এপ্রিল প্রতারণার একটি মামলায় রাসেল ও তার স্ত্রীর তিন বছরের কারাদণ্ড দেন আদালত।২০২৩ সালের ৭ ডিসেম্বর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি আদালতে মামলাটি দায়ের করেন।মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে প্রতারণার উদ্দেশ্যে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কোম্পানি তৈরি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। সুপরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে। বিভিন্ন সময়ে কোম্পানিটির তাদের ফেসবুক পেইজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা প্রদান করেন। ইভ্যালির কোম্পানি থেকে ৭ থেকে ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও তারা পণ্য সরবরাহ না করে উল্টো ছলচাতুরির আশ্রয় নিয়ে বাদীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে টাকা আত্মসাত করে।মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক বাসুদেব সরকার পরের বছরের ২৭ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে একই বছরের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করেন আদালত। তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব

রোহিঙ্গা সংকট নিরসনে সাত দফা প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের Read more

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের কারাদণ্ড
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের কারাদণ্ড

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এ রায় দেন দেশটির সর্বোচ্চ এই Read more

বরিশাল কেডিসি শুধু নগরীর নয়, এটি দক্ষিণাঞ্চলের অন্যতম মাদক বিক্রয়ের স্থান
বরিশাল কেডিসি শুধু নগরীর নয়, এটি দক্ষিণাঞ্চলের অন্যতম মাদক বিক্রয়ের স্থান

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে কোতোয়ালী পুলিশের অভিযান হয়েছে নগরীর মাদকের হটস্পট কেডিসি এলাকায়। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কোতোয়ালী মডেল থানা Read more

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে Read more

কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ।শনিবার (১৭ মে) উপজেলা পরিষদ Read more

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাজনৈতিক অস্থিরতার কারণে ২ দিন হোটেলেই অবরুদ্ধ ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন